এক্সপ্লোর

Firhad Hakim : হকাররা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেওয়া হবে, সতর্ক করলেন ফিরহাদ

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,  চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০-র কাছাকাছি...

কলকাতা : করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গি সংক্রমণ ঠেকাতে এবার ৫টি সেকেন্ডারি হেলথ সেন্টার তৈরি করবে কলকাতা পুরসভা। প্রত্যেকটিতে থাকবে ১০০টি করে বেড। ফুটপাথবাসীকে বিতরণ করা হবে মশারি। হকাররা মাস্ক না পরে থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, পুজোর ভিড়ের খেসারত হিসেবে বঙ্গে বাড়ছে করোনা ! উদ্বেগের মধ্যেই চিন্তা আরও বাড়াচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা অনুযায়ী চলতি বছরের জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ২২৪ জন। 

অন্যদিকে অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার (9,684)। মৃত্যু হয়েছে ২ জনের। কিন্তু, তারপর থেকে যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে বলেই অনুমান চিকিৎসকদের।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,  চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০-র কাছাকাছি। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২ জন। এরই মধ্যে ষষ্ঠীর দিন, ১১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দীপালি দত্ত নামে এক মহিলার। বৃহস্পতিবার কলাবাগান এলাকার আরেক বাসিন্দা রুমকি দাসের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। 

শুধু কলকাতা নয়। উদ্বেগজনকভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে সল্টলেকেও। বিধাননগর পুরসভা সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ২৫ জন। কিন্তু, সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭।

আরও পড়ুন ; বাড়ছে মশাবাহিত রোগের দাপট, সচেতনতা প্রচার শুরু পুর-প্রশাসকের

বিধাননগর লাগোয়া দক্ষিণ দমদম পুর এলাকাতেও বাড়ছে, মশাবাহিত রোগ। পুরসভা সূত্রে খবর, গত এক মাসে দক্ষিণ দমদমে ২০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক পাচু রায়  বলেছেন, ২৫ নম্বর ওয়ার্ডে ৬ জন আক্রান্ত, ভয়ের কোনও কারণ নেই। আমরা সচেতনতামূলক প্রচার করছি। নর্দমা পরিষ্কার করছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget