এক্সপ্লোর

বাড়ছে মশাবাহিত রোগের দাপট, সচেতনতা প্রচার শুরু পুর-প্রশাসকের

করুণাময়ী সংলগ্ন এলাকায় জমা জলে ডেঙ্গি ও ম্যালেরিয়ার লার্ভা মেলায় আরও বাড়ল উদ্বেগ।

রঞ্জিত সাউ ও জয়ন্ত পাল, কলকাতা: বিধাননগর ও দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ক্রমশই বাড়ছে মশাবাহিত রোগের দাপট। এলাকায় ঘুরে সচেতনতা প্রচার শুরু করলেন পুর-প্রশাসক। এলাকায় দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কুড়ি। যার ফলে জরুরি বৈঠকে বসলেন দক্ষিণ দমদম পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সহ প্রসাশক মন্ডলী সদস্যরা। প্রত্যেক করুণাময়ী সংলগ্ন এলাকায় জমা জলে ডেঙ্গি ও ম্যালেরিয়ার লার্ভা মেলায় আরও বাড়ল উদ্বেগ।

পুজোয় লাগামছাড়া ভিড়ের খেসারত। কলকাতা-সহ গোটা রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় পৌঁছে গেছে চার অঙ্কের ঘরে। এরই মধ্যে ডেঙ্গি-ম্যালেরিয়ার সাঁড়াশি আক্রমণ। উদ্বেগ বাড়িয়ে সল্টলেক-সহ গোটা বিধাননগর পুর-এলাকায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বিধাননগর পুরসভা সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ২৫ জন।কিন্তু, সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭।

আরও পড়ুন: South 24 Parganas: বাঘের আক্রমণে সুন্দরবনে মৎস্যজীবীর মৃত্যু

 আরও পড়ুন: Swasthya Sathi: সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অ্যাডভাইসরি জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

এই পরিস্থিতিতেও করুণাময়ীতে চোখে পড়ল চরম অসচেনতার ছবি। রোজ কয়েকশো সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী, বিধাননগরের করুণাময়ী বাস টার্মিনাস থেকে গন্তব্যে যাওয়ার জন্য বাস ধরেন। আর সেখানেই দেখা গেল জমা জলে মশার লার্ভা। বাস টার্মিনাস লাগোয়া, খাবারের দোকানগুলিতেও চোখে পড়ল একই ছবি।

মঙ্গলবার বিধাননগরের এই গুরুত্বপূর্ণ বাস টার্মিনাসে গিয়ে, পরিস্থিতি খতিয়ে দেখেন পুর প্রশাসকমণ্ডলীর এক সদস্য। বিধাননগর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য প্রণয় রায় বলেন, এলাকায় ডেঙ্গি, ম্যালেরিয়া বাড়ছে। আমরা অভিযান চালালাম। করুণাময়ীতে জমা জলে ডেঙ্গি-ম্যালেরিয়ার লার্ভা পাওয়া গেছে। এলাকা পরিষ্কার করতে বলেছি।

বিধাননগর লাগোয়া দক্ষিণ দমদম পুর এলাকাতেও বাড়ছে, মশাবাহিত রোগ। পুরসভা সূত্রে খবর, গত এক মাসে দক্ষিণ দমদমে ২০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক পাচু রায়  বলেন, ২৫ নম্বর ওয়ার্ডে ৬ জন আক্রান্ত, ভয়ের কোনও কারণ নেই। আমরা সচেতনতামূলক প্রচার করছি। নর্দমা পরিষ্কার করছি।

আরও পড়ুন: Calcutta High Court: কালীপুজোর বাজি ফাটানো বন্ধের জন্য মামলা হাইকোর্টে

আরও পড়ুন: https://bengali.abplive.com/district/south-24-parganas-unique-initiatives-to-encourage-gosaba-island-voters-843228

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget