এক্সপ্লোর

Calcutta High Court: আজই জিজ্ঞাসাবাদ এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে, সিবিআইকে নির্দেশ হাইকোর্টের

High Court Order: এস পি সিংহকে আজই তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সৌভিক মজুমদার, কলকাতা: ৯৮ জন কর্মী নিয়োগ মামলায় এসএসসি (SSC)-র প্রাক্তন উপদেষ্টাকে আজই জিজ্ঞাসাবাদ করতে হবে। এমনই নির্দেশ হাইকোর্টের। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এস পি সিংহকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এস পি সিংহকে আজই তলব করে  জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কী বলেছেন বিচারপতি:
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'আজই তলব করে জিজ্ঞাসাবাদ করুন। আজ রাত ১২টার মধ্যে শেষ করতে হবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া।' জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেও গ্রেফতারির সম্ভাবনা নিয়ে আদালতের নির্দেশে স্বস্তি এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার। জিজ্ঞাসাবাদ করলেও এখনই গ্রেফতার করা যাবে না এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে। জানিয়েছে হাইকোর্ট।

ফের কবে শুনানি:
স্কুলে বেআইনি নিয়োগের একাধিক অভিযোগে এস পি সিংহর নির্দেশ কাজ করেছে। এমন তথ্য আদালতের (Court) কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাল, শুক্রবার ফের এই মামলার শুনানি (Hearing) রয়েছে।

সম্প্রতি SSC নিয়োগ মামলা নিয়ে নজিরবিহীন সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ডিভিশন বেঞ্চ নানা ভাবে সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে বলে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বিষয়টিতে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্ট (Supreme Court) ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি,  SSC’র গ্রুপ C, SSC’র গ্রুপ D এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি-মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব খোদ বিচারপতি, নজিরবিহীন সংঘাত কলকাতা হাইকোর্টে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget