এক্সপ্লোর

হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী, রাজ্য বিদ্যুৎ পর্ষদের ৩ কর্মীকে শোকজ

হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ৩ কর্মীকে শোকজ করেছে বিদ্যুত্‍ দফতর। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কীভাবে বিদ্যুতের তার ছিঁড়ল, ৩ কর্মীর কাছে জবাব তলব করে রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ৩ কর্মীকে শোকজ বিদ্যুত্‍ দফতরের। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কীভাবে ছিঁড়ল বিদ্যুতের তার, এ ব্যাপারে ৩ কর্মীর জবাব তলব করা হয়েছে।  আজকের মধ্যে রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ওই ৩ কর্মীর জবাব দিতে বলা হয়েছে। 
দক্ষিণ ২৪ পরগনার দুর্যোগ বিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন ত্রাণ পৌঁছে দিতে। কিন্তু ভাবেননি, নিজের জীবনে নেমে আসবে এই দুর্যোগ। বৃহস্পতিবার রাতে হরিদেবপুরের ২২ বিঘার কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মানিক বারুই নামের এই ব্যক্তি।
পরিবার সূত্রে খবর, তিনি পেশায় ড্রাইভার। গাড়ি নিয়ে গেছিলেন ত্রাণ পৌঁছে দিতে। কাজ শেষ হতেই, ফিরছিলেন বাড়ি। স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন, শিগগির ফিরছেন... কিন্তু তা আর হল না। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বছর ছত্রিশের বাইকচালকের উপর। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের স্ত্রী অপর্ণা বারুই গতকাল বলেছিলেন, ত্রাণের কাজে গিয়েছিল। আমায় ফোন করল, বলল.. এক্ষুণি আসছে।
মানিক বারুই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। ৮ বছরের আগে পথ দুর্ঘটনায় তাঁর মা ও বোনের মৃত্যু হয়। এবার তিনিও চলে গেলেন। রেখে গেলেন, বাবা, স্ত্রী ও ৫ বছরের শিশুকন্যাকে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে বাবা। 
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মানিক বারুইয়ের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ৩ কর্মীকে শোকজ করেছে বিদ্যুত্‍ দফতর। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কীভাবে বিদ্যুতের তার ছিঁড়ল, ৩ কর্মীর কাছে জবাব তলব করেছে রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ। গাফিলতি প্রমাণে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। শনিবার সকালে দেখা যায়, দুর্ঘটনাস্থলে কাজ করছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।
অন্যদিকে, শুক্রবার বিকেলে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজয় মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়। গাফিলতির অভিযোগে সিইএসসির গাড়ি ভাঙচুর করেন এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, বিশেষ টিম তৈরি করে, অভিযোগ খতিয়ে দেখছে সিইএসসি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget