এক্সপ্লোর

দিন কয়েকের প্রবল বৃষ্টির জের, বাজারে প্রায় সব সবজির দামই হাফ সেঞ্চুরি পার

বৃষ্টির জন্য ফসলের ক্ষতি হওয়ায় এই পরিস্থিতি বলে দাবি বিক্রেতাদের একাংশের।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দিন কয়েকের প্রবল বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। কলকাতার বেশিরভাগ বাজারে প্রায় সব সবজির দামই পার করেছে হাফ সেঞ্চুরি। বৃষ্টির জন্য ফসলের ক্ষতি হওয়ায় এই পরিস্থিতি বলে দাবি বিক্রেতাদের একাংশের।

একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। বহু জায়গায় এখনও জমা জল। চাষের জমি জলের তলায়। খেতেই পচে গেছে ফসল। এর প্রভাবে সবজির বাজারে আগুন-দাম। গড়িয়াহাট বাজারে বৃহস্পতিবার বিন ১০০ টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। ঢেঁড়শ ৫০ টাকা কেজি। ৬০ টাকা বেগুন। ঝিঙে, চিচিঙ্গে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।  শশা ৫০ টাকা। উচ্ছে, করলাও ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ক্যাপসিকামের কেজিপ্রতি দাম ৬০ টাকা।

করোনা পরিস্থিতিতে অর্থ ব্যবস্থায় ধাক্কা লেগেছে। কোটি কোটি মানুষ কাজ হারিয়েছেন। আয় কমেছে অসংখ্য মানুষের। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় মাথায় হাত ক্রেতাদের। এদিন সকালে গড়িয়াহাট বাজারে এক ক্রেতা বলেন, সব সবজির দামই কেজিতে ১০, ১৫, ২০ টাকা করে বেড়েছে। এরপর কী কিনব? বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ফসল নষ্ট হওয়াতেই সবজির চড়া দাম। গড়িয়াহাট বাজারে এক বিক্রেতা বলেন, বৃষ্টির জন্য ফসলের ক্ষতি হয়েছে। জোগান কম থাকায় দাম বেড়েছে। টম্যাটো, বিন, গাজর, ক্যাপসিকাম মূলত আসে ভিন রাজ্য থেকে। বাকি ফসল জোগান দেন রাজ্যের কৃষকরা। খুচরো বাজারের বিক্রেতাদের আশঙ্কা, সেই জোগান না বাড়লে দাম কমার এখনই সম্ভাবনা নেই। 

জল যন্ত্রণায় জেরবার সাধারণ মানুষের জীবন। তবে এখনই কাটছে না ভ্রুকুটি। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ ও কাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আজ হলুদ সতর্কতা ও শুক্র ও শনিবার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget