এক্সপ্লোর

Hiran Chatterjee News : 'দল-সংগঠনের কোনও কাজে লাগানো হয় না', ক্ষোভে BJP র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

Hiran Chatterjee Leaves BJP's WhatsApp group : অভিনেতা-বিধায়কের অভিযোগ, ইদানীং দল-সংগঠনের কোনও কাজে তাঁকে লাগানো হত না। তাই তিনি মনে করছেন, সম্প্রতি তিনি দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছেন

কলকাতা : আরও অস্বস্তিতে বঙ্গ বিজেপি (BJP)। এবার দলের হোয়াটসঅ্যাপ ( (WhatsApp group) গ্রুপ ছাড়লেন খড়গপুর সদরের বিধায়ক, অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ (Hiran Chatterjee)।

কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি? অভিনেতা-বিধায়কের অভিযোগ, ইদানীং দল-সংগঠনের কোনও কাজে তাঁকে লাগানো হত না। তাই তিনি মনে করছেন, সম্প্রতি তিনি দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছেন। তাঁর অভিযোগের তির, বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের বিরুদ্ধে। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। 

হিরণের দাবি, ' রাজ্য বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব।

আরও পড়ুন :

 করোনা নিয়ে এই ধারণাগুলি ভুল !


বিজেপি বিধায়ক হিরণের দাবি, '  দিলীপ ঘোষ খড়গপুরে এসে সভা করেন। ইচ্ছামতো দল চালান। আমাকে কিছু জানান না।' এভাবেই, মেদিনীপুরের সাংসদ ও দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

স্থানীয় সূত্রে দাবি, বিধায়ক হওয়ার পর থেকে দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মতবিরোধ বারবার সামনে এসেছে। এর আগে ডিসেম্বরের শুরুতে, মেদিনীপুর শহরে দিলীপ ঘোষের ছবি দেওয়া পোস্টারে হিরণের ছবি না থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। খড়গপুরে পোস্টার, হোর্ডিংয়ে কেন নেই তাঁর ছবি? প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্পকাশ করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই ঘটনায় তৃণমূল কটাক্ষ করে, ;বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। ' যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি করেন, দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি।

সম্প্রতি বিজেপির রাজ্য ও জেলা কমিটিগুলিতে রদবদল হয়। সূত্রের খবর, তাতে মতুয়াদের তেমন প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ হন বনগাঁর বিজেপি সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। সোমবার রাজ্য বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget