এক্সপ্লোর

Durga Puja 2024: প্রজাদের খাওয়ানো হতো, ঝাড়বাতির নিচে বসত যাত্রার আসর, ৫০০ বছরে পা আমতার জমিদার বাড়ির দুর্গা পুজোর

Howrah Amta Durga Puja 2024: দুর্গাপুজো হয় প্রাচীন বৈদিক রীতি মেনে, আমতার জমিদার বাড়ির দুর্গা পুজোয় আজও ভিড় জমান সবাই..

সুনীত হালদার, হাওড়া: সেই জমিদার নেই। নেই দুর্গা পুজোর আড়ম্বর। তবে আজও প্রথা মেনে চলছে পারিবারিক দুর্গা পুজো। আমতার তাজপুরের জমিদার রায় বাড়ির দুর্গা ৫০০ বছর ধরে একইভাবে পুজিত হয়ে আসছে। আমতার রাজপুরে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল জমিদার বাড়ি।

কালের নিয়মে গোটা বাড়ি ভগ্ন দশার  চেহারা নিয়েছে। তবে পুজো এলে বাড়ির ঠাকুর দালানে আজও নিয়ম করে পরিষ্কার করা হয়। পরে রংয়ের প্রলেপ। পরিবারের লোকেরা জানিয়েছেন বর্ধমানের মহারাজা দুর্লভচন্দ্র রায় আমতা তাজপুরে মুকুটরাম রায়কে জমিদারি দায়িত্ব দিয়েছিলেন। দুর্লভচন্দ্র রায়ের নির্দেশেই এই বাড়িতে দুর্গা পুজোর শুরু হয়।

বাড়ির বংশধর মানস রায় জানিয়েছেন শুধু তাজপুরে নয় তার আশপাশ গ্রামেও দুর্গা পুজো শুরু হয়। দুর্গাপুজো হয় প্রাচীন বৈদিক রীতি মেনে। আগে মোষ বলি হলেও সেই বলি প্রথা অনেকদিন আগেই উঠে গেছে। আগে পুজোর সময় গোটা গ্রামের প্রজাদের খাওয়ানো হতো। ঝাড়বাতি লাগানো হতো। বাড়িতে যাত্রার আসর বসত। কিন্তু এখন ওসব না হলেও ঐতিহ্য মেনে পুজো হয়। ঐতিহ্যের টানে গ্রামবাসী এবং আত্মীয়-স্বজনরা পুজোর সময় ভিড় জমান রায় বাড়িতে।

মানসবাবু আরও বলেন, এই জমিদার বাড়ির কুল বিগ্রহ শ্রীধরের নামে  দেবত্ব সম্পত্তি আছে। সারা বছর জমি এবং পুকুরের আয় থেকেই এই পুজো চলে আসছে।পরিবারের সদস্য শুভ্রা রায় বলেন, মহালয়ার পরদিন থেকেই ৫ দিন চন্ডী পুজো শুরু হয়। ষষ্ঠীর রাতে বেলতলায় পুজোর পর সপ্তমীর দিন সকালে বাড়ি সংলগ্ন পুকুরে কলা বউ স্নান করানো হয়। এরপর পুজোর দালানে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয়। পুজোর চার দিনই সমস্ত রীতি মেনে হোম, যজ্ঞ এবং আরতি চলে। ওখানেই চলে খাওয়া-দাওয়া। দশমীর দিনে বাড়ির মেয়েরা প্রতিমা বরণ এবং সিঁদুর খেলার পর ভাসান হয়।

আরও পড়ুন, পেট্রোল ও ডিজেলের দরে বদল, আজ জ্বালানি ভরাতে খরচ কত ? 

শারদ উৎসব শুরু হতে আর কয়েকদিন বাকি। অতিবৃষ্টির পর নীল আকাশে এখন সাদা মেঘের ভেলা। জলাশয়ের পাশে হাওয়ায় দুলছে কাশফুল। সর্বত্রই উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। বারোয়াড়ির পাশাপাশি বাড়ির পুজোতে ও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। হরিপাল থানার নালীকুল বড়গাছিতে ২৯৩ বছরের প্রাচীন সিংহ, বসু মল্লিক ও রায় পরিবারের পুজো ঘিরে পরিবারের সদস্যদের ব্যস্ততা চরমে। পুজোর আয়োজনে যেনও কোনও খামতি না থাকে তা নিয়ে বৈঠক চলছে ঠাকুন দালানে। এখনও প্রাচীন রীতিনীতি ও ঐতিহ্য বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করে থাকেন এই তিনটি পরিবার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget