এক্সপ্লোর

Suvendu Adhikari: ''রাজ্যপালের ভাষণের প্রতিলিপি দেখে প্রতিবাদ করেছি'', সাংবাদিক বৈঠকে শুভেন্দু

Suvendu Adhikari: রাজ্যপালের ভাষণ ঘিরে এক ঘণ্টা ধরে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি। আলাদা করে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এদিন বিধানসভার ওয়েলে নেমে বিজেপি বিক্ষোভ দেখায়।

কলকাতা: বিধানসভার ওয়েলে নেমে বিজেপির বিক্ষোভ।  শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছিল বিক্ষোভ। পুরভোটে সন্ত্রাস নিয়ে বিজেপির বিক্ষোভ।রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে তারা। পরে এই বিক্ষোভের কারণ হিসেবে বিজেপি নেতা সাংবাদিক বৈঠকে বলেন, ''এক নজিরবিহীন প্রতিবাদ এবার বিধানসভায় হয়েছে। মহামান্য় রাজ্যপালের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু এই যে লিখিত বক্তব্য, তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। এই বক্তব্যই রাজ্যপাল পড়তে গিয়েছিলেন। আমরা প্রতিবাদ করেছি, এই কারণেই যে পুরভোটে এই তিনমাস ব্যাপী এই রাজ্যে রাজ্য সরকারের পুলিশ ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভোট লুটের বাহার দেখা গিয়েছে। সঙ্গীতশিল্পী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, খড়দহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয় তাপস পালও ভোট দিয়েছেন। অথচ অগ্নিমিত্রা পালও ভোট দিয়েছেন।''

শুভেন্দু আরও অভিযোগ করেন, ''পুরভােটে গুন্ডা সাপ্লাই দিয়েছেন, সওকল মোল্লা, জাহাঙ্গীর খানেদের মতো ব্যক্তিরা। অনুব্রত মণ্ডল, উদয়ণ গুহদের মতো ব্যক্তি যাঁদের সিবিআই খুঁজছে, প্রত্যেকে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতাও ভোট দিতে পারেননি। প্রয়াত শিল্পীর নামেও ভোট পড়ে গিয়েছে। রাজ্যপালের ভাষণের প্রতিলিপি দেখে প্রতিবাদ করেছি। আলিপুরদুয়ার, কাঁথি, তমলুক, ঘাটালে ভোট লুঠ হয়েছে। যেভাবে ভোট লুঠ হয়েছে, এই ভোট আমরা মানি না। যেভাবে ভোট লুঠ হয়েছে, তার প্রতিবাদ করেছে বিজেপি। রাজ্যপালের বক্তৃতার মধ্যে শিল্পের দিশা নেই। রাজ্যপালের বক্তৃতায় রাজ্যের বাস্তব পরিস্থিতির উল্লেখ নেই।''

“বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটেছে, আগে এরকম দেখেনি।’’ এক ঘণ্টা ধরে বিধানসভায় নজিরবিহীন বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া মমতার। এদিন তিনি বলেন, “তৃণমূলের বিধায়করা বারবার রাজ্যপালকে অনুরোধ করেন। এরকম কখনও হয়নি, রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি যে অসভ্যতা, অভদ্রতা করল, হেরেও লজ্জা নেই। নিজের ওয়ার্ডেও জিততে পারেনি, হেরে গিয়ে নাটক। বিধানসভায় পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপি।’’

রাজ্যপালের ভাষণ ঘিরে এক ঘণ্টা ধরে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি। আলাদা করে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এদিন বিধানসভার ওয়েলে নেমে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখায়। পুরভোটে সন্ত্রাস নিয়ে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। হাতজোড় করে রাজ্যপালকে ভাষণ শুরু করতে বলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল। বিজেপি বিধায়কদের বিক্ষোভ থামাতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget