এক্সপ্লোর

সিমবক্স প্রতারণারকাণ্ডে বরানগর থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত

ধৃতকে জেরা করেই বরানগরের অভিযুক্তর খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে দাবি। 

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সিমবক্সের মাধ্যমে প্রতারণার কারবার চালানোর অভিযোগে গ্রেফতার আরও এক অভিযুক্ত। বরানগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। দিন দুয়েক আগে কসবা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতকে জেরা করেই বরানগরের অভিযুক্তর খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে দাবি। 

বরানগরে কলকাতা পুলিশের STF এর হানা। সিমবক্সকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সিমবক্সের মাধ্যমে আন্তর্জাতিক কলকে GSM কলে পরিবর্তন করার ছক! সক্রিয় প্রতারণা চক্রের জাল! এক জেলা থেকে অন্য জেলায় পরের পর STF এর অভিযানে গ্রেফতার একাধিক অভিযুক্ত। উদ্ধার প্রচুর সিমবক্স, সিমকার্ড, রাউটার সহ নানা সরঞ্জাম।  

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার কসবার সুইনহো লেন থেকে অমিত গুপ্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।  উদ্ধার হয় ৩টি সিমবক্স সহ প্রচুর সরঞ্জাম। অমিতকে জেরা করেই বরানগরের বাসিন্দা অভিযুক্তর খোঁজ মেলে। পুলিশ সূত্রে খবর, অমিত ধরা পড়ার পরেই সতর্ক হয়ে যান বরানগরের ময়রাডাঙা রোডের বাসিন্দা প্রীতম দত্ত।  STF আসার আগেই তিনি কয়েকটি সিমবক্স নষ্ট করে দেন। সিমবক্সকাণ্ডে ধৃত অমিতের সঙ্গী ছিলেন প্রীতম।  

কিন্তু প্রশ্ন হল, শুধুই কি কলের খরচ কম করে প্রতারণা করাই উদ্দেশ্যে?  না কি, জঙ্গি কার্যকলাপের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সিমবক্স? কারা এর টাকা ও প্রযুক্তি জোগাচ্ছে? কেন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে এই চক্র? এ সবই তদন্ত করে দেখছে STF। 

উল্লেখ্য, আজই ঘুমন্ত ছেলেকে কাটারির কোপে ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বাঁশদ্রোণীর ঘটনায় মাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর, বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধার মাথায় রডের আঘাত

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে, জারি হাই অ্যালার্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget