এক্সপ্লোর

Ultadanga Flyover Closing Update: আজ থেকে বন্ধ উল্টোডাঙা উড়ালপুলের কলকাতামুখী লেন, চলাচল কোন পথে?

কেএমডিএ-র তরফে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে। উড়ালপুল বন্ধ থাকায় তৈরি হয়েছে যানজট। এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা হাডকো মোড় দিয়ে ঘোরানো হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে নীচ দিয়ে।

কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ উল্টোডাঙা (Ultadanga Bridge) উড়ালপুলের কলকাতামুখী লেন। আজ সকাল ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কেএমডিএ-র (KMDA) তরফে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে। উল্টোডাঙা উড়ালপুল (Ultadanga Flyover) বন্ধ থাকায় তৈরি হয়েছে যানজট। এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা হাডকো মোড় দিয়ে ঘোরানো হচ্ছে। ইএম বাইপাসমুখী (Bypass) গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নীচ দিয়ে। শহরের অন্যতম ব্যস্ত পথ বন্ধ থাকায় যাত্রী ভোগান্তির আশঙ্কা বাড়ছে। 

উল্লেখ্য়, চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।  কলকাতা ও বিধাননগর পুলিশকে সমন্বয় বাড়িয়ে দুর্ঘটনা রোখার জন্য গতকাল নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপরই কলকাতা ও বিধাননগরের পুলিশ আধিকারিকরা চিংড়িঘাটায় যান। আজ সকালে চিংড়িঘাটায় কী ছবি, জানতে চলে যাব প্রকাশ সিনহার কাছে। 

উল্লেখ্য, কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির (Kolkata Flyovers) ভারবহনক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচআরবিসি-র (HRBC) সঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) বৈঠকে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে শহরের ৫ টি গুরুত্বপূর্ণ উড়ালপুলের।জানা গেছে, আড়াই দিন ধরে পরীক্ষা চলবে প্রতিটি উড়ালপুলের। ভারবহনক্ষমতা পরীক্ষার জন্য পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে উড়ালপুলগুলি। 

জানা গেছে, চলতি মাসের শেষের দিক থেকেই এই পরীক্ষার কাজ শুরু হবে। নভেম্বরের শেষে পার্কস্ট্রিট উড়ালপুলের পরীক্ষা হবে। অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে  টানা বন্ধ না রেখে ৮ ঘন্টা বন্ধ করে পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। 

মাঝেরহাট সেতু (Majerhat Bridge) ভেঙে পড়ার পর শহরের বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। এর আগে শিয়ালদহ ও জীবনানন্দ সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। শহরের সমস্ত সেতু ও উড়ালপুলের হাল কী, তা জানতে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। উত্তর কলকাতা অরবিন্দ সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। বালিগঞ্জের বিজন সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই পরীক্ষার জন্য সেতুগুলিতে কয়েকদিনের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এবার টানা বন্ধ না রেখে দিনের কিছু সময় যান চলাচল বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget