এক্সপ্লোর

Kolkata Customs: খাস কলকাতায় তল্লাশি অভিযান, আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার কাস্টমসের

মার্কুইস স্ট্রিটে একটি অফিস থেকে উদ্ধার আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। পাশের একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। দাবি কাস্টমস সূত্রে।

রুমা পাল, কলকাতা : খাস কলকাতায় তল্লাশি অভিযান চালিয়ে বড়সড় সাফল্য কাস্টমসের। মার্কুইস স্ট্রিটে একটি অফিস থেকে উদ্ধার আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। পাশের একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। দাবি কাস্টমস সূত্রে। দুটি জায়গাতেই তল্লাশি অভিযান চালিয়েছে কাস্টমস।

নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতার একটি অফিসে কাস্টমস তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, তল্লাশিতে মোট ৪০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। সেইসঙ্গে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। শহরের দুটি অফিস থেকে বিপুল পরিমাণে সোনা ও নগদ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

শনিবার সকালে মার্কুইস স্ট্রিটে একটি ফরেন এক্সচেঞ্জ ও পর্যটন সংস্থার অফিসে হানা দেন কাস্টমসের অফিসাররা। কাস্টমস সূত্রে দাবি, সেখান থেকে উদ্ধার হয় ৪০টি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পর পাশের একটি ঠিকানায় হানা দেন কাস্টমসের অফিসাররা। সূত্রের খবর, সেখান থেকে উদ্ধার হয় ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। 

দেখুন ভিডিও- মার্কুইস স্ট্রিটে কাস্টমসের তল্লাশি অভিযানে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার

দুটি ঠিকানা থেকে প্রায় ৩ কোটি ২৩ লক্ষ টাকা মূল্যের সোনা ও নগদ উদ্ধার হয় বলে কাস্টমস সূত্রে খবর। তল্লাশি অভিযানে কয়েক জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

কিছুদিন আগেই বড়বাজার এলাকা থেকে ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ১ জনকে গ্রেফতার করে শুল্ক দফতর। সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের প্রত্যেকটির ওজন ছিল ৩০ গ্রাম। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল, বনগাঁ সীমান্ত দিয়ে ওই সোনার বিস্কুট আনা হয়েছে। তবে তা কার কাছে, কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছে শুল্ক দফতর। এই চক্রে আরও কেউ আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্রে খবর।

আরও পড়ুন- বড়বাজার এলাকা থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার এক

আরও পড়ুন- স্বরূপনগর সীমান্তে আটক পাচারকারী, উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget