এক্সপ্লোর

India-Bangladesh Border: স্বরূপনগর সীমান্তে আটক পাচারকারী, উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে স্বরূপনগর এবং বসিরহাট সীমান্তে প্রায়ই সোনা ও রুপো পাচার ব্যাপক হারে বেড়েছে।

আবদুল ওয়াহাব, স্বরূপনগর (উত্তর ২৪ পরগনা): ফের প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তের হাকিমপুরে। এই ঘটনায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১২টি সোনার বিস্কুটের ওজন প্রায় এক কিলো ৪০০ গ্রাম। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটগুলি স্বরূপনগরের তেঁতুলিয়ায় শুল্ক দফতরের হতে তুলে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে স্বরূপনগর এবং বসিরহাট সীমান্তে প্রায়ই সোনা ও রুপো পাচার ব্যাপক হারে বেড়েছে। বেশ কয়েকবার পাচারকারীদের কাছ থেকে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট এবং রুপোর অলঙ্কার উদ্ধার করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

গতকাল বিএসএফ-এর ১১২ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে এক ব্যক্তিকে বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যক্তিকে আটক করে জেরা করতেই বাইকের মধ্যে থেকে ১২টি সোনার সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপরেই ওই ব্যক্তিকে আটক করা হয়।

কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে উদ্ধার হয় কোটি টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট। গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয় ট্রাক চালককে। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ট্রাকে করে পাচার হচ্ছিল সোনা। গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ থেকে আসা খালি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকটির কেবিন থেকে উদ্ধার হয় ১৬টি সোনার বিস্কুট। যার আন্তর্জাতিক বাজারমূল্য ১ কোটি ৭ লক্ষ টাকা। ট্রাক চালক কমল হাসান সরদার ও হেল্পার রাজ্জাক দালি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

বিএসএফ-এর দাবি, ধৃতরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টায় ছিল। পাচারচক্রে আর কারা জড়িত, ধৃতদের কাছ থেকে তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget