এক্সপ্লোর

Dumdum Mahole Death: 'গোটা রাজ্যটাই ম্যানহোল হয়ে গিয়েছে', দমদমে ব্যক্তির মৃত্যু ঘিরে তৃণমূলকে নিশানা বিরোধীদের

Kolkata Manhole Death: মর্মান্তিক এই ঘটনার দায় কার, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।  আর পুরভোটের মুখে, কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এই ঘটনা, মনে করিয়ে দিচ্ছে দু’দশক আগের কথা।

হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং ঋত্বিক প্রধান, কলকাতা: সামনেই পুরভোট (Civic polls)। তার আগে দমদমে (Dumdum) খোলা ম্যানহোলে পড়ে ব্যক্তির মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। লন্ডনে (London) কি এইভাবে কারও মৃত্যু হয়? খোঁচা বিজেপির (BJP) রাজ্য সভাপতির। পুরসভা ঘুষের আখড়া, গোটা রাজ্যটাই ম্যানহোল। কটাক্ষ কংগ্রেস (Congress)-সিপিএমের (CPIM)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।

শুক্রবার রাতে এই খোলা ম্যানহোলে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা ৫১ বছরের রঞ্জন সাহার (Ranjan Saha)। মৃতের স্ত্রী সোমা সাহার অভিযোগ, "ম্যানহোল বন্ধ থাকলে স্বামীর এই ক্ষতি ছিল না। সংসার চালানোর লোকটা চলে গেছে।" এদিকে,মর্মান্তিক এই ঘটনার দায় কার, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।  আর পুরভোটের মুখে, কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এই ঘটনা, মনে করিয়ে দিচ্ছে দু’দশক আগের কথা।

সালটা ছিল ১৯৯৯। বিধাননগর রোড স্টেশনের কাছে, উল্টোডাঙা রোডে মায়ের সঙ্গে যাচ্ছিল একটি শিশু।  তখনই একটি খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয় শিশুটির। গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। ১৯৯৯ সালে বামেদের দখলে ছিল কলকাতা পুরসভা। মেয়র ছিলেন প্রশান্ত চট্টোপাধ্যায়। উল্টোডাঙার এই মর্মান্তিক ঘটনার কয়েকমাস পর, ২০০০ সালে কলকাতা পুরসভার ভোট হয়েছিল। সেই নির্বাচনে হেরে বামেদের পুর-বোর্ড পড়ে যায়। তৃণমূলের দাবি, ম্যানহোলে পড়ে শিশুমৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন, তার জেরেই সাফল্য এসেছিল পুরভোটে। 

আরও পড়ুন, রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা, একদিনে আক্রান্ত ৮৭২

কলকাতা পুরসভার ১৪ নং ওয়ার্ডের তৃণমূল নেতা ও কো-অর্ডিনেটর অমল চক্রবর্তী বলেন, "উত্তাল হয়েছিল, বিক্ষোভ। মুখ্যমন্ত্রী এসেছিলেন। যেহেতু পুরসভার আগে আগে। এই কারণে হার নিশ্চিত প্রশান্ত চট্টোপাধ্যায়। বড় ইস্যু হিসেবে পেয়েছিলাম।" দু’দশক পরে, এখন আরেকটা পুরভোট যখন দোরগোড়ায়, তখন সেই ম্যানহোলে পড়ে মৃত্যু নিয়েই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বামেরা। 

এদিন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "গোটা রাজ্যটাই ম্যানহোল, দায় কার জানি না, কিন্তু দায় তো নিতেই হবে। আমাদের সময় উল্টোডাঙায় হয়েছিল, তখন বর্ষা ছিল। প্রতিবাদ করেছিলাম। তাঁর বাড়িতে গেছিলাম বলেছিলাম, ঠিক হয়নি। কিন্তু ২৫-৩০ বছর পর আবারও কেন হল?" অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিদি কলকাতাকে লন্ডন বানাতে গেছিলেন, আমার জানা নেই লন্ডনে কেউ ম্যানহোলে পড়ে মারা যান কি না।" 

আরও পড়ুন, কালীপুজোর জলসায় বিজেপি বিধায়কের 'উদ্দাম নাচ', ভাইরাল ভিডিও

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "পুরসভা ঘুষের আখরা। পয়সা খাওয়ার জায়গা, কোনও কাজ করে না, তাই এরকম ঘটনা ঘটে। এই সরকার চূড়ান্ত ব্যর্থ।" ১৯৯৯ সালের আগে, ১৯৯৫ সালেও খিদিরপুরে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছিল একটি শিশুর।  ২০১৪-তে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের সামনে একইভাবে প্রাণ হারায় আরও একটি শিশু। বছর গড়িয়েছে অনেক, কিন্তু কলকাতার পরিস্থিতির যে কোনও বদল হয়নি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শুক্রবারের দমদমের ঘটনা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget