এক্সপ্লোর

Kolkata LPG Price Hike: কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা

কলকাতায় এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৮৬ টাকা

কলকাতা: ফের রান্নার গ্যাসের দাম বাড়ল।  আজ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। কলকাতায় এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৮৬ টাকা।  

একেই করোনা পরিস্থিতিতে বহু মানুষের রোজগার কমেছে।  অনেকে চাকরি হারিয়েছেন। এই সময় রান্নার গ্যাসের একলাফে ২৫ টাকা দাম বাড়ার কারণে মধ্যবিত্তের মাথায় হাত।

মাত্র ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে ২৪১ টাকা। এভাবে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে, রান্না হবে কি সে, তা নিয়েই ভেবে কুল কিনারা পাচ্ছে না মধ্যবিত্ত।

গত ৬ মাসে হু হু করে দামবৃদ্ধি প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। কেউ কেউ খরচ বাঁচাতে গ্যাস ছেড়ে ইনডাকশনে রান্না করছেন। সে উপায় কার্যত না থাকায় হোটেল মালিকরা পড়েছেন সমস্যায়।

হু হু করে দাম যেভাবে বাড়ছে, তাতে অনেকেরই আশঙ্কা, পুজোর সময় না চার অঙ্ক ছুঁয়ে ফেলে গ্যাসের দাম। অথচ সাত বছর আগে এই জুলাইয়ে গ্যাসের দাম ছিল অর্ধেকেরও কম।

গৃহস্থ গ্যাসের বদলে বিকল্প রাস্তা বেছে নিয়েছেন। কিন্তু রাস্তার ধারের হোটেল? যেখানে তো চটজলদি রান্না করে গরম গরম খাবার পরিবেশন করতে হয়।  পরিসংখ্যান বলছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম মাত্র সাত মাসে বেড়েছে ২৫৭ টাকা।

খাবারের দাম বাড়ালে খদ্দের হবে না। আবার মানও রাখতে হবে। ব্যবসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন রাস্তের ধারের হোটেল মালিকরা। 

পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস, দাম বাড়ছে। জ্বালা বাড়ছে মধ্যবিত্তের। অন্যদিকে ফুলে ফেপে উঠছে সরকারের কোষাগার। চলতি বছরের মার্চ মাসে তৎকালীন পেট্রোলিয়ামমন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোপণ্য এবং এলপিজির উপর উৎপাদন শুল্ক থেকে গত ৯ মাসে ৩ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের কোষাগারে। 

সরকার এ নিয়ে কোনও সুরাহা দিতে না পারলেও, সম্প্রতি উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। আর তাই যোগীরাজ্য থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের উন্নত জীবনের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সমস্ত বাড়ি বাড়ি থাকবে এলপিজি স্টোভ। পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড লাগবে না। সেল্ফ ডিক্লারেশন দিলেই হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম বার উজ্জ্বলা যোজনা শুরু করা হয়। সে বার দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget