এক্সপ্লোর

Patient Refer Case: সারেনি রেফার-রোগ, ভর্তি হতে না পেরে এসএসকেএমে ৩৬ ঘণ্টা গাছের তলায় রোগী!

Patient Refer Case in Hospitals: করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরছে সরকারি হাসপাতালগুলি। কিন্তু রেফার-রোগ যে সারেনি, তার আরও একবার প্রমাণ মিলল এরাজ্যে। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী,কলকাতা: বহরমপুর মেডিক্যাল, এনআরএস হয়ে এসএসকেম। বেড না মেলায় প্রায় ৩৬ ঘণ্টা গাছের নীচে মুর্শিদাবাদের মহিলা। মদন মিত্রর হস্তক্ষেপে অবশেষে ভর্তি হলেন রোগী। যদিও রোগীকে দেরিতে ভর্তি নেওয়া নিয়ে প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। রোগীর মেয়ে শর্মীলা বিবি কাঁদতে কাঁদতে জানান,‘‘মায়ের খুব কষ্ট। দেখে থাকতে পারছি না। মা বলছে আমাকে মেরে ফেল...৷’’

করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরছে সরকারি হাসপাতালগুলি। কিন্তু রেফার-রোগ যে সারেনি, তার আরও একবার প্রমাণ মিলল এরাজ্যে। 

তিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরেও রোগীকে ভর্তি করাতে টালবাহানা। পরিবারের অভিযোগ, বেড না পেয়ে ৩৬ ঘণ্টা বিনা চিকিৎসায় SSKM হাসপাতাল চত্বরে গাছের নীচে ঠাঁই হয় রোগীর।  

ইনি মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা ৫৮ বছরের মাজেরা বিবি। পরিবারের দাবি, রবিবার সিড়ি থেকে পড়ে গিয়ে ঘাড়ে ও পিঠে চোট পান। 

ওই দিনই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু কলকাতায় রেফার করা হয় মাজেরা বিবিকে। সোমবার প্রথমে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। 

কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার ডাক্তার নেই বলে, SSKM-এ রেফার করা হয়। সোমবার রাত ১২টা নাগাদ, NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আরেক মেডিক্যাল কলেজ SSKM-এ আনা হয় রোগীকে।

কিন্তু সেখানেও রোগীকে ভর্তি হতে কালঘাম ছুটে যায় গরিব পরিবারের। তাঁদের অভিযোগ, ঠান্ডার মধ্যে কখনও গাছের তলায় ফেলে রাখতে হয়েছিল রোগীকে। বিনা চিকিৎসায় পড়ে থাকতে থাকতে যেন মৃত্যুকেই চোখের সামনে দেখতে পাচ্ছিলেন মাজেরা বিবি। 

শর্মিলা বিবি জানান, ‘‘এসএসকেএম-এ সোমবার রাতেই নিয়ে আসি। এক্সরে করার পর ডাক্তার জানান বেড নেই। তার পর থেকে গাছের তলায়, রাস্তায় রাস্তা ঘুরে বেড়াই ৷’’

চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থায় ক্রমেই খারাপের দিকে যেতে থাকে। অবশেষে তৃণমূল নেতা মদন মিত্রর হস্তক্ষেপে রোগীর MRI হয়। এরপর ৩৬ ঘণ্টা পর, বুধবার দুপুর ১টা নাগাদ ভর্তি নেওয়া হয় মাজেরা বিবিকে।

দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক ঝন্টু দে বলেন, ‘‘মদন দা মিছিলে ছিলেন, আমাকে দ্রুত ফোন করেন। ডিরেক্টরকেও ফোন করেন, MRI করা হচ্ছে। ভর্তি হয়ে যাবে।’’

সরকারি হাসপাতাল থেকে কোনও রোগীকে ফেরানো যাবে না। অনেক আগেই এই নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। তৃণমূল নেতা মদন মিত্র জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন। রেফার করলেও নিকটবর্তী হাসপাতালে বেডের কথা জানাতে হত। নিশ্চয় মিস কমিউনিকেশন হয়েছে ৷’’

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী ও কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তুঙ্গে তরজা। কিন্তু হাসপাতালে মানুষের দুর্ভোগ কি কমেছে? প্রশ্নটা থেকেই গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
Kolkata Municipality : কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত ! তৃণমূল কাউন্সিলরকে থানায় তলব, কী ঘটেছে ?
কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত ! তৃণমূল কাউন্সিলরকে থানায় তলব, কী ঘটেছে ?
Weather Today: দাবদাহ আর কতদিন? আবহাওয়ার উন্নতি কবে? বৃষ্টি কি আদৌ নামবে? কী জানাল হাওয়া অফিস
দাবদাহ আর কতদিন? আবহাওয়ার উন্নতি কবে? বৃষ্টি কি আদৌ নামবে? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget