এক্সপ্লোর

নাকের স্প্রে দিয়ে করোনা নির্মূলের চেষ্টা, পিয়ারলেস হাসপাতালে শুরু তৃতীয় পর্যায়ের পরীক্ষা

তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য দেশে ১০টি কেন্দ্র বেছে নেওয়া হয়েছে। পূর্ব ভারতে একমাত্র পিয়ারলেস হাসপাতালে চলবে এই ট্রায়াল।

ঝিলম করঞ্জাই, কলকাতা: নাকে ওষুধ স্প্রে করে করোনা ভাইরাসকে নির্মূল করার চেষ্টা। পিয়ারলেস হাসপাতাল সহ দেশের ১০টি কেন্দ্রে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের পরীক্ষা। চিকিত্‍সকদের আশা,পরীক্ষা সফল হলে করোনা চিকিত্‍সার খরচ অনেকটাই কমে যাবে। করোনা মোকাবিলায় ভ্যাকসিনেশন শুরু হয়েছে এ বছরের জানুয়ারিতে। এবার নাকের স্প্রে-র সাহায্যে করোনা মোকাবিলার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে দেশে।  

এই তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য দেশে ১০টি কেন্দ্র বেছে নেওয়া হয়েছে। পূর্ব ভারতে একমাত্র পিয়ারলেস হাসপাতালে চলবে এই ট্রায়াল। পিয়ারলেস হাসপাতাল সূত্রে খবর, বিভিন্ন চিকিত্‍সায় ব্যবহার করা হয় নাইট্রিক অক্সাইড। কিন্তু কোভিড আক্রান্তদের  চিকিত্‍সায় এই ওষুধ আগে ব্যবহার করা হয়নি। ট্রায়ালে মৃদু কোভিড উপসর্গ রয়েছে এমন রোগীদের নাকে নাইট্রিক অক্সাইড স্প্রে করা হবে।  পরীক্ষা সফল হলে কোভিড রোগীদের চিকিত্‍সার খরচ অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

পিয়ারলেস হাসপাতালে মৃদু করোনা উপসর্গ থাকা রোগীদের দুটি দলে ভাগ করে  এই ট্রায়াল চালানো হবে বলে সূত্রের খবর। পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক অজয় সরকার বলেন,  মৃদু কোভিড আক্রান্তদের ২টি দলের ওপর পরীক্ষা চালানো হবে। একদলকে কোভিডের গতানুগতিক চিকিত্‍সা করা হবে। আরেক দলকে গতানুগতিক চিকিত্‍সার পাশাপাশি এই নাইট্রিক অক্সাইড নাসিকা গহ্বরে স্প্রে করে দেওয়া হবে। তারপর দেখা হবে ফলাফল।  ফলাফল ইতিবাচক হলে চিকিত্‍সার খরচ অনেক কমে যাবে।

আরও পড়ুন, রাজ্যে করোনার তৃতীয় তরঙ্গের উৎসস্থল হতে পারে উত্তরবঙ্গ, মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের

তবে পরীক্ষার ফলাফল না দেখে এখনই যাতে যথেচ্ছ করোনা আক্রান্তদের চিকিত্‍সায় নাইট্রিক অক্সাইড ব্যবহার করা না হয়, সে বিষয়ে সতর্ক করে দিচ্ছেন চিকিত্‍সকরা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজিস্ট, সৌগত ঘোষ বলেন, নাইট্রিক অক্সাইডের জীবাণুনাশক গুণ আছে।  তবে এখনই উত্‍সাহিত হয়ে যেন কেউ ওষুধ ব্যবহার শুরু না করে।

সূত্রের দাবি, দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে, করোনার মৃদু উপসর্গ থাকা রোগীদের নাক দিয়ে ওষুধ স্প্রে করার তিনদিনের মধ্যে ভাইরাল লোড ৯৯ শতাংশ কমেছে। যেহেতু করোনা ভাইরাস প্রাথমিক অবস্থায় নাকে বাসা বাঁধে ও বংশবিস্তার করে, তাই নাকে ওষুধ স্প্রে করে একে নির্মূল করার চেষ্টা চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget