এক্সপ্লোর

WB Corona: রাজ্যে করোনার তৃতীয় তরঙ্গের উৎসস্থল হতে পারে উত্তরবঙ্গ, মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, এবার রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ের উৎসস্থল হতে পারে উত্তর বঙ্গ।

কলকাতা: উৎসব আবহে কোভিড বিধি মানার সতর্কবার্তা জারি হয়েছে রাজ্যে। করোনার তৃতীয় তরঙ্গ আঘাত হানতে পারে, এ আশঙ্কা এখনও রয়েছে। শুক্রবারে স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে একদিনে আক্রান্ত হয়েছে ৬৮৬ জন। তাই তৃতীয় তরঙ্গের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, এবার রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ের উৎসস্থল হতে পারে উত্তর বঙ্গ। বিশেষজ্ঞদের এই আশঙ্কায় উদ্বেগে স্বাস্থ্য দফতর। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ রাজ্য সরকারের গাফিলতিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। তাঁদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ দূরের কথা। দুয়ারে সরকারের মতো সরকারী অনুষ্ঠানে হাজার মহিলাকে জড়ো করা হচ্ছে। আর এই মহিলারা করোনা আক্রান্ত হলে, শিশুরা আক্রান্ত হবে। আর এই তৃতীয় তরঙ্গে শিশুদের আক্রান্ত হ ওয়ার সম্ভাবনা বেশি। 
 
যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব না দিয়ে মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গে শিশুদের জন্য স্বাস্থ্য পরিকাঠামো তৈরী আছে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনের উপর। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দার্জিলিং জেলার নেপাল, বাংলাদেশ, ভুটান-সহ বিভিন্ন দেশে ভ্যাকসিনেশন সম্ভব হয়নি। গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন হচ্ছে না। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ফাস্ট ডোজ ভ্যাকসিনেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা শিলিগুড়ি পুরসভা।

হুগলিতে রোগীর শরীরে মিলল ডেল্টা প্লাসের হদিশ। এই নিয়ে বাংলায় দ্বিতীয় ডেল্টা প্লাসের হদিশ। ডেল্টা প্লাসের একটি নতুন মিউটেশন অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হুগলির এক বাসিন্দার শরীরে মিলেছে এই ডেল্টা প্লাসের হদিশ। জানা গিয়েছে, এই নমুনা ২ অগাস্ট পাঠানো হয়েছিল জিনগত পরীক্ষার জন্য। রোগীর ওপর নজর রাখা হচ্ছে, আপাতত সুস্থ আছেন রোগী। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। স্বাস্থ্য অধিকর্তার তরফে জানানো হয়েছে, অসংখ্য ডেল্টা প্লাসের হদিশ এখনও মেলেনি।

ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতের পরিস্থিতি বলছে, কোভিডের টিকার দুটি ডোজ নেওয়া না হলে ভিড়ভাট্টা এড়িয়ে চলাই ভাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, উৎসবের মরসুমে জনসমাগম এড়িয়ে চলতেই হবে। নইলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কেন্দ্রীয় সরকারের পরামর্শ দুটি ভ্যাকসিন না হলে ভিড়ভাট্টায় যাবেন না। বাড়িতেই পালন করুন উতসব। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget