এক্সপ্লোর

Narada Case: সিবিআই ও ইডি-র শীর্ষ আধিকারিকদের বিধানসভায় তলব করতে চলেছেন অধ্যক্ষ, দাবি সূত্রের 

অভিযোগ, জনপ্রতিনিধিদের নামে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে...

উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা: জনপ্রতিনিধিদের নামে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে।  নারদ মামলায় সিবিআই ও ইডি-র চার্জশিট জমা প্রসঙ্গে এই অভিযোগ তুলে, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রয়োজনে দুই তদন্তকারী সংস্থার কর্তাদের বিধানসভায় তলব করা হতে পারে। 

সিবিআইয়ের পরে, নারদকাণ্ডে চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেই নাম রয়েছে-- রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। 

বিধানসভার অধ্যক্ষের অফিস সূত্রে দাবি, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি।

কেন সেই নিয়ম লঙ্ঘিত হল? কেন চার্জশিট জমা দেওয়ার আগে অধ্যক্ষের অনুমতি নেওয়া হল না? সূত্রের খবর, সেই কারণ জানতে চেয়েই এবার দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 

অধ্যক্ষের দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই সেই চিঠি লেখা হয়ে গিয়েছে। সোমবার সকালে তা পাঠিয়ে দেওয়া হবে সিবিআই ও ইডি-র দফতরে। প্রয়োজনে বিধানসভায় দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের তলব করা হতে পারে। 

গত ১ সেপ্টেম্বর বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। ৩ জনপ্রতিনিধি-সহ মোট ৫ জনকে ১৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেয় ইডি-র বিশেষ আদালত। 

রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে সমনের চিঠি পৌঁছয় বিধানসভার অধ্যক্ষের কাছে। সূত্রের খবর, সেই চিঠি গ্রহণ করেনি বিধানসভার স্পিকারের অফিস। 

আর গোটা এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। কংগ্রেস রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মতে, অবশ্যই অনুমতি নেওয়া উচিত ছিল। অধ্যক্ষের অনুমতি নিতে হয়। এভাবে সুয়োমোটো চার্জশিট দেওয়া যায় না।

অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, চোখের সামনে দেখলাম একটা লোক টাকা নিচ্ছে। এক্ষেত্রে অধ্যক্ষ অনুমতি দেয় না। নানারকম কথা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সব মিলিয়ে নারদ-চার্জশিটে জনপ্রতিনিধিদের নাম দেওয়ার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ঘিরে ক্রমশ চড়ছে তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget