এক্সপ্লোর

Mamata Banerjee : ইউক্রেন-ফেরতদের কম খরচে রাজ্যে ইঞ্জিনিয়ারিং, সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপ : আশ্বাস মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee : কী চাইছেন পড়ুয়ারা, জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। শুনলেন তাঁদের কথা। বললেন, ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রদের এখানে পড়ার ব্যবস্থা হবে

কলকাতা : ইউক্রেন থেকে ফেরা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বললেন মুখ্যমন্ত্রী । জানলেন তাঁদের অসুবিধের কথা। কী চাইছেন পড়ুয়ারা, জানতে চাইলেন। শুনলেন তাঁদের কথা। জানালেন রাজ্য তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নেবে। 
ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে। 
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মেডিক্যাল কমিশনের অনুমতি নিতে হবে। মেডিক্যাল কমিশন অনুমতি দিলে রাজ্য সরকারের জন্য ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। মেডিক্যাল কমিশন আপত্তি জানালে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও বাংলায় পড়ার ব্যবস্থা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করতে পারবেন ইউক্রেন ফেরতরা, জানালেন মুখ্যমন্ত্রী। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রদের এখানে পড়ার ব্যবস্থা হবে
  •  মেডিক্যালে ইন্টার্নদের জন্যও ব্যবস্থা করা হবে
  • সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপ করতে দেওয়া হবে
  • তাদের জন্য স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে
  • চতুর্থ ও পঞ্চম বর্ষের জন্য মেডিক্যাল কাউন্সিলে চিঠি লেখা হবে। ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি দেওয়া হবে।
  • প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে।
  •  দ্বিতীয়, তৃতীয় বর্ষের জন্য মেডিকেল কমিশনের অনুমতি নিতে হবে ।
  • মেডিক্যাল কমিশন অনুমতি দিলে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে।
  • রাজ্য সরকার যে রেট পায় সেই রেটেই এদের ভর্তির ব্যবস্থা করা হবে‘ছাত্রদের কোনও বাড়তি টাকা দিতে হবে না।
  •  রাজ্য সরকার স্কলারশিপ হিসাবে অর্ধেক টাকা দেবে।
  • বাকি টাকা দেবে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ
  • এইভাবেই ইউক্রেন থেকে চলে আসা ছাত্রদের পড়ার ব্যবস্থা হবে।
  • এরজন্য বর্তমানে যে আসনসংখ্যা আছে কলেজে তার ওপর কোনও প্রভাব পড়বে না।
  • এটিকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে বিবেচনা করা হবে।
  • ন্যাশনাল মেডিক্যাল আপত্তি করলে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাব। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget