এক্সপ্লোর

'কেঁদে কেঁদে ভোটভিক্ষা করছেন মমতা, না হলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না' নির্বাচনী প্রচারে কটাক্ষ রাহুল সিনহার

ভবানীপুরে উপনির্বাচনের আগে এটাই শেষ রবিবার। ছুটির দিনের জনসংযোগ ছাড়তে নারাজ ছিল সব দলই।

কলকাতা: 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে কেঁদে কেঁদে বলছে, এবারে যদি ভোট না দেবেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী হতে পারব না। অন্য কেউ হয়ে যাবে।' সদর স্ট্রিটে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে নির্বাচনী প্রচারের জনসভায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ শানালেন রাহুল সিনহা।

সামনেই উপনির্বাচন। চলছে শেষ অধ্যায়ের নির্বাচনী জনসভা। সদর স্ট্রিটে বিজেপির নির্বাচনী জনসভায় রাহুল সিনহা বলেন,  'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে কেঁদে কেঁদে বলছে, এবারে যদি ভোট না দেবেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী হতে পারব না। অন্য কেউ হয়ে যাবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেছিল, আমি দিদিকে হারিয়েই ছাড়ব। শুভেন্দু অধিকারী বাংলার সব থেকে মহান কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় করে দেখিয়েছেন।'

ভবানীপুরে উপনির্বাচনের আগে এটাই শেষ রবিবার। ছুটির দিনের জনসংযোগ ছাড়তে নারাজ ছিল সব দলই। আজ সকাল থেকেই দফায় দফায় সুর চড়িয়েছে দলগুলি। কখনও সদর স্ট্রিট, কখনও যদুবাবুর বাজার। দফায় দফায় জনসভা করেছেন শুভেন্দু, মমতা, অভিষেক থেকে রাহুল সিনহা। সবমিলিয়ে দিনভর রাজনৈতিক মহলের উত্তেজনা ছিল চরমে। 

ভবানীপুর উপনির্বাচনের আগে শেষ রবিবারের প্রচারে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় দরজা খুলে দিলে বিজেপি উঠে যাবে।' পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপির মন্তব্য, 'জওহরলাল, ইন্দিরা গান্ধীরা পারেননি, তৃণমূল কে?'

আজ ভবানীপুরের কংগ্রেসকে বিঁধেছেন তৃণমূল নেত্রী। এ দিন তিনি বলেন, 'কংগ্রেস ছেড়েছিলাম। কারণ সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাঁত ছিল। বিজেপির সঙ্গেও আছে।' জাতীয়স্তরে তৃণমূলই একমাত্র বিকল্প বলে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কটাক্ষ করেছে বিজেপিও।

ভবানীপুরে রবিবাসরীয় প্রচারের উত্তাপ চরমে পৌঁছয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিপিএম প্রার্থীর প্রচার ঘিরে তুলকালাম বাঁধে। ১৪৪ ধারার কথা বলে পুলিশ পথ আটকাতেই বেঁধে যায় বচসা-ধস্তাধস্তি। অম্বেডকর কলোনিতে মুখোমুখি বিজেপি ও তৃণমূল। নর্দার্ন পার্কে তৃণমূল সমর্থকের কাছে ভোট চাইতে গিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী।

ভবানীপুর উপনির্বাচনে ভোজ-রাজনীতি। ভোট প্রচারে এসে দলীয় নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। খাওয়ায় অসুবিধা নেই। কিন্তু, মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। পাল্টা কটাক্ষ করেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget