এক্সপ্লোর

Mamata Banerjee Health: এসএসকেএম থেকে আজ সন্ধেতেই বাড়ি ফিরতে পারেন মুখ্যমন্ত্রী

বিশেষ ধরনের চটি পরে হুইলচেয়ারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন মুখ্যমন্ত্রী...

অতনু হালদার ও ঝিলম করঞ্জাই:  এসএসকেএম থেকে সন্ধেতেই মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি। সন্ধে ৬টা নাগাদ এসএসকেএম থেকে ছাড়া পেতে পারেন মুখ্যমন্ত্রী। 

সূত্রের খবর, আজ চিকিৎসকদের কাছে ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা। চিকিৎসকরাও জানান, বাড়ি ফেরার মতো অবস্থায় এসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। 

চিকিৎসকদের মতে, বাড়িতে রেখেও ২-৩ দিন তাঁর চিকিত্সা করা যায়। বাড়িতে কীভাবে থাকতে হবে মমতাকে জানিয়েছেন চিকিৎসকরা। 

হাসপাতাল সূত্রে খবর, প্লাস্টার কেটে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পায়ে ফোলা কমেছে। আজ নতুন করে মমতার পায়ে প্লাস্টার করা হয়। 

 

 

কিছুদিন মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ার ব্যবহার করতে হবে। বিশেষ ধরনের চটি পরে হুইলচেয়ার ব্যবহার করা যাবে। 

হাসপাতাল সূত্রে খবর, চটি পরে হুইলচেয়ারে স্বাচ্ছন্দ্য বোধ করলে বাড়ি ফিরবেন মমতা। 

প্রাথমিকভাবে নতুন চটি, হুইলচেয়ারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, ‘আমি চটি পরি, আমি চটিই পরব।’

মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি শুরু। বাড়িতে মমতার চিকিৎসার পরিকাঠামো তৈরি নিয়ে আলোচনা চলছে। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত। 

গত ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার পর পড়ে গিয়ে পায়ে-কোমরে চোট পান মমতা। নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরে আসেন তিনি।

রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেত্রীর অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সহানুভূতি আদায়ের চেষ্টা বলে মন্তব্য করেছে বিরোধীরা। 

পায়ে-কোমরে চোট পাওয়ার পর গ্রিন করিডর করে মমতাকে কলকাতায় ফেরানো হয়। নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ওই বোর্ডে ছিলেন সার্জারি, অর্থোপেডিক, এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগীয় প্রধানরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget