এক্সপ্লোর

Narayan Debnath Passes Away: চলে গেলেন নারায়ণ দেবনাথ

Narayan Debnath: চিরতরে বিদায় নিলেন 'হাঁদা ভোঁদা', 'নন্টে ফন্টে', 'বাঁটুল দি গ্রেট'-এর স্রষ্টা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাদপ্রতিম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: প্রয়াত প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (Narayan Debnath passes away)। মঙ্গলবার সকাল থেকেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। শেষমেশ আজ সকাল ১০.১৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। গত ২৫ দিন ধরে ডাক্তারদের অক্লান্ত চেষ্টা, ভক্তদের প্রার্থনা সব বিফল করে ইহলোক ত্যাগ করলেন প্রবীণ এই শিল্পী। গতকাল তাঁর শরীরের অবস্থার খানিক উন্নতি হলেও আজ সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রবলভাবে ওঠানামা করতে থাকে রক্তচাপ। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিলেন না প্রবীণ কার্টুনিস্ট। 

চিকিৎসকেরা জানাচ্ছেন গতকাল অর্থাৎ সোমবার নারায়ণ দেবনাথের অবস্থার খানিক উন্নতি হয়েছিল। ফলে একটু হলেও স্বস্তিতে ছিলেন সকলে। তিনি সাড়া দিচ্ছিলেন চিকিৎসায়। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা করা গেল না। হাসপাতালে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন পরিবারের লোকজন। এখনও পর্যন্ত তাঁর শেষ যাত্রা সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রশাসনের সঙ্গে পরিবারের লোকজন কথা বলছেন।

আরও পড়ুন: Birju Maharaj Demise: 'একলব্যের মতো শিখেছি', প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজকে স্মরণ কমল হাসানের

ডাক্তাররা বারবার জানিয়েছেন তিনি করোনা আক্রান্ত হননি। তবে বার্ধক্যজনিত একাধিক সমস্যার কারণে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। কিডনির সমস্যা, সুগারের রোগ ছিল তাঁর। কিছুদিন আগেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেই সময়ে সেরে উঠে বাড়ি ফিরে আসেন। ফলে অনুরাগীরা আশা করেছিলেন এইবারেও তিনি ফিরে আসবেন। তবে তা আর হল না।

বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর কলকাতার নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই দিনকয়েক আগে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’ (Padma Shri Medal) সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা হাসপাতালে দেখতে যান তাঁকে। সেখানেই পরিবার-পরিজনদের উপস্থিতিতে প্রবীণ শিল্পীকে সম্মানিত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget