এক্সপ্লোর

Noapara-Dakshineswar Metro: নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো যাত্রা শুরু, প্রথম ঘণ্টাতেই আয় সাড়ে ১৮ হাজার টাকা

সম্প্রসারণের পর যুক্ত হল বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন দুটি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোপথের দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শুরু হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল। জুড়ে গেল উত্তর ও দক্ষিণের দুই কালীক্ষেত্র। নতুন রুট নিয়ে উৎসাহী যাত্রীরা। প্রথম ঘণ্টাতেই আয় হল সাড়ে ১৮ হাজার টাকা।

রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রামগাড়ি পড়ে ধুপধাপ...। তবে, এক্ষেত্রে ট্রামগাড়ি নয়, তিলোত্তমার বুকে, নতুন সর্পিল গতিপথ আঁকল মেট্রো। 

সোমবার উদ্বোধনের পর, মঙ্গলে নোয়াপাড়া- দক্ষিণেশ্বর রুটে চালু হল মেট্রো পরিষেবা। উত্তরে দক্ষিণেশ্বর, দক্ষিণে কালীঘাট। মেট্রো পথে জুড়ল দুই কালীক্ষেত্র। 

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছানো যাবে মাত্র ১ ঘণ্টায়। নতুন মেট্রো স্টেশনের চূড়ো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ভিতরে পুরনো কলকাতার ছবি। প্রথম দিনে মেট্রোযাত্রার সাক্ষী হতে, হাজির অনেকেই। অনেকে আবার মেট্রো চড়ে পুজো দিতে গেলেন দক্ষিণেশ্বরে। 


Noapara-Dakshineswar Metro: নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো যাত্রা শুরু, প্রথম ঘণ্টাতেই আয় সাড়ে ১৮ হাজার টাকা

এক মেট্রো যাত্রীর কথায়, ‘‘প্রথম দিনের প্রথম মেট্রো। তাই পুজো দিতে এসেছি। হাতে পুজোর ডালা ৷’’ আরেক মেট্রো যাত্রীর কথায়, ‘‘আমি রামকৃষ্ণের পরিবারের লোক। আমাদের জন্যই তো দক্ষিণেশ্বরের এত নাম। এসেছি শুধু মেট্রো দেখতে।’’ প্রতিদিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো রাত সাড়ে ৯টায়। নর্থ-সাউথ মেট্রোয় এতদিন নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত রেক চলত।

সম্প্রসারণের পর যুক্ত হল বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন দুটি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোপথের দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার।

কলকাতা মেট্রো সূত্রে খবর, অফিস টাইমে ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো। এই মুহূর্তে কলকাতা মেট্রোর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা।

সম্প্রসারিত যাত্রাপথের জন্য ভাড়া বাড়ছে না ৷ মেট্রো রেল সূত্রে খবর, প্রথমযাত্রার, প্রথম ১ ঘণ্টায় শুধুমাত্র দক্ষিণেশ্বর স্টেশন থেকেই মেট্রো রেলের রোজগার ১৮ হাজার ৫০০ টাকা। প্রথম ১ ঘণ্টায় যাত্রাপথে সামিল হন ১৬৫ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KMC Bulldozer Mission:
"..শাস্তি হবে", কাদের কথা বললেন রাজ্যের মন্ত্রী ?
West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
KMC Bulldozer Mission: কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ
কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget