এক্সপ্লোর

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?

Barasat Post Office CAA Applicartion Allegation: স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, উঠে এল নানা অভিযোগ

সমীরণ পাল, কলকাতা: স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়। কেউ কেউ সার্টিফিকেট হাতে পেয়েছেন, তবে ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে জটিলতা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন, শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?

রাজ্য়ে পালাবদলের পর, আনুষ্ঠানিকভাবে শুরু হল, CAA সার্টিফিকেট দেওয়া। শনিবার, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কয়েকজনকে CAA সার্টিফিকেট প্রদান করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরইমধ্য়ে জেলায় জেলায় দেখা গেল এই ছবি। চলছে CAA-র ভেরিফিকেশন থেকে স্ক্রুটিনি পর্ব। এই ছবি বারাসাতের জেলা মুখ্য় ডাকঘরের।  CAA আবেদনের নথি স্ক্রুটিনি করা হচ্ছে। লম্বা লাইন। CAA-র সার্টিফিকেটের জন্য় আবেদনকারী বলেন, CAA-র জন্য় বারবার এটা হচ্ছে না। ওটা হচ্ছে না। এরকম করছে। 
 
CAA-র সার্টিফিকেটের জন্য় আবেদনকারী বলেন, আজকে প্রথম আসলাম। CAA আবেদন করেছি নাগরিকত্বের জন্য়। স্ক্রুটিনি-ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন। কেউ বা বসে পড়েছেন সিঁড়িতে।

এবিপি আনন্দ: কবে আবেদন করেছেন CAA-তে? 

রত্নারানি পাল : দেড় মাস আগে। পাইনি। বাবার নামে একটু ভুল আছে। তাই কোর্টে এফিডেভিট দিয়েছি। হবে না। ওটা আবার ঠিক করে আনতে হবে। তাই। 
 
CAA সার্টিফিকেটের আবেদনকারী বলেন, আমি এ দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য় আবেদন করেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি। ২০০৫ সালে এসেছি। কেউ কেউ সার্টিফিকেট পেয়েছেন,কেউ আবার এখনও অপেক্ষায়। CAA সার্টিফিকেট প্রাপ্ত   অনিমেষ বারুই বলেন, যাতে অরিজিনালভাবে এই দেশের নাগরিক হওয়া যায়, তার জন্য়ই আবেদন করা CAA-র। RSS-এর প্রতিনিধি  লিটন বিশ্বাস বলেন, পশ্চিমবঙ্গের ২টি জায়গায় সবথেকে বেশি CAA-র আবেদন জমা পড়ছে। তারমধ্য়ে উত্তর ২৪ পরগনা ১ নম্বরে। ২ নম্বরে নদিয়া। প্রত্য়েকদিন এখানে শ'য়ে শ'য়ে মানুষের শুনানি হচ্ছে। প্রচুর মানুষ আবেদন করছে। প্রতিদিন প্রায় ৪০০-৫০০ আবেদন জমা পড়ছে। 
 
তবে, সার্টিফিকেট মিললেও, কারও কারও ভোটার তালিকায় নাম ওঠেনি বা বাদ গিয়েছে বলে দাবি। CAA সার্টিফিকেট প্রাপ্ত  নিশা বারুই বলেন, হ্য়াঁ। সার্টিফিকেট পেয়েছি। ভোটেও নাম ওঠেনি এখনও। ৬ নম্বর ফর্ম পূরণ করেছি। ক্য়ানসেল করে দিয়েছে। CAA-র আবেদনকারী  নরোত্তম মিত্র বলেন, আমাদের ভোটের লিস্ট থেকে নাম কেটে গেছে। এখন CAA করতে হবে। তাই করে দিয়েছি। পাইনি। CAA কার্ড পাইনি। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিছু জটিলতা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।আইনি পরামর্শদাতা  ঝন্টু মণ্ডল বলেন,একটা সমস্য়া হচ্ছে, বর্ন ইন ইন্ডিয়ার পাশে বর্ন ইন আদার কান্ট্রি, সেই কলামটা নেই। সেটা না থাকলে তো অ্য়াপ্লাই করা যাবে না। 

তবে, এক্ষেত্রে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু রায়। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  শান্তনু ঠাকুর বলেন, নির্বাচন কমিশন ব্য়াপারটা দেখছে। কারও সার্টিফিকেট মিলেছে, কারও বা ভেরিফিকেশন-স্ক্রুটিনি পর্ব চলছে,নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় এখনও রয়েছেন বহু মানুষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget