এক্সপ্লোর

JU and Presidency Update : আন্দোলনের জের ? লাইব্রেরি ব্যবহারের সুযোগ প্রেসিডেন্সিতে ; কাল কর্মসমিতির বৈঠক যাদবপুরে

বিশ্ববিদ্যালয় কবে খুলবে তা নিয়ে বিক্ষোভ প্রেসিডেন্সি ও যাদবপুরে। পড়ুয়াদের আন্দোলনের পর লাইব্রেরি ব্যবহারের সুযোগ দিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ।

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : বিশ্ববিদ্যালয় কবে খুলবে তা নিয়ে বিক্ষোভ প্রেসিডেন্সি ও যাদবপুরে। পড়ুয়াদের আন্দোলনের পর লাইব্রেরি ব্যবহারের সুযোগ দিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। অন্যদিকে, কাল কর্মসমিতির বৈঠক ডেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। রাজ্যের দুই সেরা শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এই দুই বিশ্ববিদ্যায়। কবে ফের চালু হবে ক্লাস ? এই দাবিতেই আন্দোলনে সামিল হয় পড়ুয়াদের একাংশ। সোমবার রাতে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনে অবস্থানে বসে পড়েন পড়ুয়াদের একাংশ। দফায় দফায় বৈঠক হয় কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের। বন্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত পর্যন্ত আটকে থাকেন উপাচার্য সুরঞ্জন দাস ও অধ্যাপকরা। শেষমেশ রাত সাড়ে বারোটার পর ওঠে অবস্থান বিক্ষোভ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক চলছে। বুধবার কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে। পড়ুয়া ও শিক্ষকদের ভ্যাকসিনেশনের ব্যাপারে ইতিমধ্যেই সরকারকে আবেদন করা হয়েছে। ক্যাম্পাস কবে খোলা হবে তা বিশ্ববিদ্যালয়ের হাতে নেই। সরকারই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর,  ক্লাস চালু নিয়ে ছাত্রছাত্রীদের আবেদনের কথা সরকারকে জানানো হবে। বিশ্ববিদ্যালয় খুললে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে কর্মসমিতির বৈঠকে আলোচনা হবে।

যাদবপুরে অবস্থান বিক্ষোভ উঠলেও, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলে। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কমিটি গড়ে দ্রুত সিদ্ধান্ত নিক কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক ছাত্র বলেন, ক্লাস শুরুর প্রক্রিয়া শুরু করা হোক, পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া শুরু করা হোক। নাহলে প্রক্রিয়া পিছিয়ে যাবে, আন্দোলন চালাব।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অপর এক আন্দোলনকারী ছাত্রী বলেন, দুই বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস খোলার দাবিতে আন্দোলন চলছে, তখন ইতিমধ্যেই সশরীরে ক্লাস শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন ITI এবং পলিটেকনিক কলেজে। উল্লেখ্য, গতকালই সে ছবি দেখা গেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget