এক্সপ্লোর

অচলাবস্থা অব্যাহত আরজি করে, দাবি না মিটলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের

অধ্যক্ষের ইস্তফা, পরিকাঠামোগত উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে এখনও আন্দোলনে অনড় চিকিৎসক-পড়ুয়াদের একাংশ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কাটল না জট। আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন। দাবি দাওয়া না মেটালে, আন্দোলন থেকে পিছপা হবেন না, সাফ জানিয়ে দিয়েছে আন্দোলনকারীদের একাংশ। আরজি কর মেডিক্যাল কলেজে অচলাবস্থা অব্যাহত। 

অধ্যক্ষের ইস্তফা, পরিকাঠামোগত উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে এখনও আন্দোলনে অনড় চিকিৎসক-পড়ুয়াদের একাংশ। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত পড়ুয়াদের বেশ কয়েকজন। আন্দোলনস্থলেই ৩ জনকে দেওয়া হচ্ছে স্যালাইন। আন্দোলনকারী এক পড়ুয়া জানিয়েছেন, কলেজ কাউন্সিল মীমাংসা করছে না। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। 

এদিকে, সমস্যা নিয়ে শুক্রবার ফের বৈঠকে বসে, কলেজ কাউন্সিল। এদিকে, আন্দোলনরত পড়ুয়াদের দাবি, কলেজ কাউন্সিল তাঁদের দাবি দাওয়া মেনে নেয়নি। তাই অনশন চালিয়ে যাবেন তাঁরা। 

দীর্ঘদিন ধরেই অশান্ত জারি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে গত ২ অক্টোবর সাময়িকভাবে অচলাবস্থা কাটে। ১৬ ঘণ্টা পর, ভোর ৪টে নাগাদ উঠল ডাক্তারি পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র চিকিত্সকদের একাংশের ঘেরাও অবস্থান। তবে বিক্ষোভ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

পক্ষপাতিত্বের অভিযোগের পাশাপাশি, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক দাবিতে শুক্রবার বেলা ১২টা নাগাদ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘেরাও করেন চিকিত্‍সক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। 


রাত ভোর চলে ঘেরাও অবস্থান। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় মধ্যস্থতার জন্য দু-পক্ষকে নিয়ে গভীর রাতে আলোচনায় বসেন। যদিও এই মধ্যস্থতায় জট কাটেনি। অচলাবস্থা চলে প্রায় ১৬ ঘণ্টা। শেষপর্যন্ত শনিবার ভোর চারটে নাগাদ ঘেরাও অবস্থান তুলে নেন আন্দোলনকারীরা। তবে এই বিক্ষোভ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন: Kali Puja Fire crackers: কালীপুজোয় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারির আবেদন, হাইকোর্টে দায়ের মামলা

আরও পড়ুন: Coronavirus: নিয়ম না মানলে সুপার স্প্রেডার হতে পারে দুর্গাপুজো, সতর্ক করেছে ICMR

সেরা শিরোনাম

Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget