এক্সপ্লোর

Saltlake Acid Attack: সল্টলেকে প্রকাশ্যে প্রাক্তন স্ত্রী-র ওপর অ্যাসিড হামলার অভিযোগ, গ্রেফতার ১

অভিযুক্ত সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত মহিলার প্রাক্তন স্বামী এখনও অধরা। ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর, সল্টলেকের ৮ নম্বর ফুটব্রিজে। পুলিশ সূত্রে খবর, বছর বাইশের ওই মহিলা পেশায় সরকারি কর্মচারী।

রঞ্জিত সাউ, কলকাতা: সল্টলেকে (Saltlake) এক মহিলার ওপর অ্যাসিড হামলার (Acid Attack) ঘটনায় গ্রেফতার করা হল আক্রান্তের প্রাক্তন স্বামীর সঙ্গীকে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটা (Gaighata) থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব (East Bidhannagar) থানার পুলিশ (Bidhannagar Police)। ঘটনায় অন্যতম অভিযুক্ত মহিলার প্রাক্তন স্বামী এখনও ফেরার। 

সল্টলেকে মহিলার ওপর অ্যাসিড হামলা (Saltlake Acid Attack)। অভিযুক্ত প্রাক্তন স্বামী ও তাঁর এক সঙ্গী! অভিযুক্ত সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।  কিন্তু, আক্রান্ত মহিলার প্রাক্তন স্বামী এখনও অধরা। ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর, সল্টলেকের ৮ নম্বর ফুটব্রিজে। পুলিশ সূত্রে খবর, বছর বাইশের ওই মহিলা পেশায় সরকারি কর্মচারী।

রাত সাড়ে ৯টা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি।  অভিযোগ, সেই সময় ফুটব্রিজে অপেক্ষা করছিলেন তাঁর প্রাক্তন স্বামী পলাশ রায় ও তাঁর এক সঙ্গী রাহুল মণ্ডল ওরফে জুয়েল। 

মহিলা সেখানে আসার পরই, প্রাক্তন স্বামী তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ।  জখম মহিলাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বয়ান রেকর্ড করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। বেশ কিছুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অ্যাসিড আক্রান্ত মহিলা বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন।  

রবিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে আক্রান্তের প্রাক্তন স্বামীর সঙ্গী রাহুল মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী এখনও পলাতক।

একদা তাঁরা ছিলেন স্বামী-স্ত্রী, এখন তাঁরা প্রাক্তন! কিন্তু, তাই বলে বছর বাইশের মহিলার ওপর তাঁরই প্রাক্তন স্বামী অ্যাসিড ছুঁড়লেন কেন? কেনই বা এই ভয়ঙ্কর ঘটনা? উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: Kolkata Model 'Rape Case' : 'ধর্ষণ, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে গর্ভপাত', হবু বরের বিরুদ্ধে অভিযোগ কলকাতার মডেলের

আরও পড়ুন: Malda Shootout Update: মালদায় গুলিবিদ্ধ একই পরিবারের দুই ভাই, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget