এক্সপ্লোর

Sankha Ghosh Death : পিপিই কিট পরে কর্মীরা শববাহী গাড়িতে তুললেন কবি শঙ্খ ঘোষের দেহ, বিধি মেনেই হবে নিমতলায় শেষকৃত্য

তিনি চাননি কোনও আড়ম্বর। অপছন্দ ছিল গান স্যালুট। তাই রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট ছাড়াই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে অনাড়ম্বর ভাবেই। 

কলকাতা : রাজ্যে বিভিন্ন সঙ্কটকালে ঝলসে উঠেছে তার কলম। তিনি লিখেছেন, '' দেখ্ খুলে তোর তিন নয়ন / রাস্তা জুড়ে খড়্গ হাতে / দাঁড়িয়ে আছে উন্নয়ন।' আপাত রাশভারী এই মানুষটিই অনুজ কবিদের কাছে ছিলেন অভিভাবক স্থানীয়। ভাগ করে নিতেন নানা মজার অভিজ্ঞতা। শঙ্খ ঘোষের শেষ যাত্রায় বারবার বিভিন্ন মুখে উঠে এল সেই সব কথা। 
পুরসভার শববাহী গাড়ি পৌঁছে যায় তাঁর বাড়ি। সেখানে পিপিই পরেই তাঁর দেহ বার করেন পুরসভার সংশ্লিষ্ট কর্মীরা। কবির মৃতদেহেও পরানো হয় জ্যাকেট। কারণ তিনি কোভিড পজিটিভ ছিলেন। তাই তাঁর শেষকৃত্যও সম্পন্ন হবে কোভিড প্রোটোকল মেনেই। তাঁর বাড়ির সামনে নিকটজন ও অনুরাগীরা জড়ো হন। হাজির ছিলেন এলাকার বিদায়ী কাউন্সিলর সহ বহু বিশিষ্ট জন। 
শঙ্খ ঘোষের বাড়ি থেকে তাঁর দেহ শববাহী গাড়িতে পৌঁছে যায় সল্টলেকে ভাইয়ের বাড়ি। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে নিমতলা মহাশ্মশানে। সেখানেই দাহ কাজ হবে কবি শঙ্খ ঘোষের। 
তিনি চাননি কোনও আড়ম্বর। অপছন্দ ছিল গান স্যালুট। তাই রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট ছাড়াই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে অনাড়ম্বর ভাবেই। 

১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিত্সা। আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের। বাড়িতে ফোন করে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নীরবে, আড়ম্বরহীন শেষকৃত্য চায় প্রয়াত কবির পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গান স্যালুট ছিল কবির অপছন্দের, তাই পরিবারের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে।

শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন শঙ্খবাবুর সঙ্গে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। শঙ্খবাবুর প্রয়াণে সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি।

 গভীর শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, তাঁর লেখা সর্বজনবিদিত। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শঙ্খবাবুর পরিবাবের প্রতি সমবেদনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget