এক্সপ্লোর

Jagdeep Dhankar On BSF Issue: বিএসএফের এক্তিয়ার নিয়ে রাজ্য-রাজ্য়পাল সংঘাত, মমতার বিরোধিতা করে চিঠি ধনকড়ের

জগদীপ ধনকড়ের অভিযোগ, বাংলায় বিএসএফের কাজের ধরন ও পরিধি নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান দেশের জাতীয় নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রীয় নীতির পক্ষে বিপজ্জনক। নতুন পত্রাঘাত ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিএসএফের (BSF) কাজের পরিধি নিয়ে মুখ্যমন্ত্রীর (Cm) মন্তব্যের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) চিঠি দিলেন রাজ্যপাল (Governor)। জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) অভিযোগ, বাংলায় বিএসএফের (BSF) কাজের ধরন ও পরিধি নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান দেশের জাতীয় নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রীয় নীতির পক্ষে বিপজ্জনক। নতুন পত্রাঘাত ঘিরে শুরু হয়েছে তৃণমূল(TMC)-বিজেপি (BJP) তরজা।

কেন্দ্রের বিএসএফ (BSF) নির্দেশিকা ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। বিএসএফ-এর (BSF) কাজের পরিধি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) অবস্থান দেশের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রীয় নীতির পক্ষে বিপজ্জনক। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

সেই চিঠি ট্যুইটও করেছেন রাজ্যপাল (Governor)। গত মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে বিএসএফের কাজের পরিধি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মালদা. উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর বিএসএফ করে কী, ওদের ১৫ কিলোমিটার আসার কথা, সেটাও পুলিশকে জানিয়ে, কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায়। পুলিশ - এখন ম্যাডাম আমরা সিস্টেম করেছি, আমাদের চিঠি লিখছেন, আমরা পারমিশন দিচ্ছি না। 

মমতা - নাগাল্যান্ডে দেখেছ তো কী প্রবলেম হল। শীতলকুচিতে দেখেছো কী প্রবলেম হল। কদিন আগে কোচবিহারে তিনজন মারা গিয়েছেন গুলিতে। লোকাল পুলিশকে না জানিয়ে কোনও কনফ্রন্টেশন হোক তা আমি চাই না। 

রাজ্যপাল তাঁর চিঠিতে লিখেছেন, আপনার  মন্তব্য আইন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তির পরিপন্থী। আপনার অবস্থান যুক্তরাষ্ট্রীয় নীতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক বার্তা দিতে পারে।

যদিও চিঠিতে ৭ ডিসেম্বরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের স্থান হিসেবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের উল্লেখ করেছেন রাজ্যাপাল।

BSF ইস্যুতে রাজ্যপালের ট্যুইট এবং মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি রিট্যুইট করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও ট্যুইট করে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

তিনি লিখেছেন, তিনি বারবার একই অপরাধ করছেন।  উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে বিরোধ পাকাতে চাইছেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সবাইকে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার অনুরোধ জানাচ্ছি। রাজ্যপালের কাছে আর্জি, এবিষয়ে রাষ্ট্রপতি ভবনকে অবহিত করুন। 

দেশের সার্বভৌমত্ব ও একতার স্বার্থে কাজ করে বিএসএফ। তিনিও <<(মমতা বন্দ্যোপাধ্যায়)>> দেশের সার্বভৌমত্ব ও একতার স্বার্থে দেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তারপরেও একজন মুখ্যমন্ত্রী যেভাবে বিএসএফ-কে বারবার বদনাম করছেন, তা দেখে আমি বিস্মিত! পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকে। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, রাজ্যপাল প্রচারলোভী। বিজেপির হয়ে তিনি শুধু দায়িত্ব নেন। উনি একবার গুজরাটের সেক্রেটারিকে চিঠি দিয়ে দেখুন, ২০১২ সালে নরেন্দ্র মোদি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন, তখন বিএসএফের কাজের পরিসর নিয়ে তিনিই তো বলেছিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।

কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকায় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিএসএফের কাজের এক্তিয়ার সীমান্ত এলাকার ভিতরে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়। গত ১৬ নভেম্বর তার বিরোধিতায়, প্রস্তাব পাস হয় রাজ্য বিধানসভায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget