এক্সপ্লোর

Theft at Writers Building: মহাকরণে আইনমন্ত্রীর ঘরে কম্পিউটার চুরি, 'সিবিআই থেকে বাঁচতেই গল্প ফাঁদা হচ্ছে', কটাক্ষ দিলীপের

এটা কি নিছক কম্পিউটার চুরি না কি সরকারি তথ্য হাতানোর পরিকল্পনা, তা তদন্ত করে দেখছে পুলিশ

কলকাতা:  এক সময় মহাকরণ ছিল রাজ্যের প্রশাসনিক কাজের সদর দফতর। সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে না থাকলেও, এখনও কড়া সুরক্ষা বলয়ে মোড়া দেড়শো মিটার দীর্ঘ এই আইকনিক বিল্ডিং।

আর সেখানেই হানা দিল চোর। খোদ মহাকরণেই সিঁধ কেটে কম্পিউটার হাতিয়ে নিল চোর। পুলিশ ও মহাকরণ সূত্রে খবর, দুটি কম্পিউটারের একটি চুরি গিয়েছে বিচার বিভাগীয় দফতরের কর্মী সৌমিত্র মণ্ডলের টেবিল থেকে।

আরেকটি চুরি গিয়েছে ওই দফতরেরই আরটিআই সেল থেকে। দুই সেলই পাশাপাশি অবস্থিত। ২৫ জুন শেষবারের মতো কাজ হয়েছিল ওই দুটি কম্পিউটারে।  

বুধবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন মহাকরণের সেকশন অফিসার দীপ্তজিত্‍ শূর। পুলিশ সূত্রে খবর, ডেস্কটপের সঙ্গে খোয়া গিয়েছে সিপিইউ, মনিটর, কী বোর্ড ও মাউস।

প্রিন্টার চুরি যায়নি। কোথাও কোনও তালা ভাঙা হয়নি। সংস্কারের কর্মকাণ্ডের মধ্যেই মহাকরণের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা মোতায়েন থাকে। রাতে থাকেন কেয়ারটেকার। তারপরেও কীভাবে চুরি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।  

মহাকরণে আইনমন্ত্রীর ঘর থেকে চুরি প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, সিবিআই তল্লাশির হাত থেকে বাঁচতেই আইনমন্ত্রীর অফিসে চুরির গল্প ফাঁদা হচ্ছে। 

এটা কি নিছক কম্পিউটার চুরি না কি সরকারি তথ্য হাতানোর পরিকল্পনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, মহাকরণের কর্মীদের একাংশের দাবি, এই প্রথম নয়। দুমাস আগেও চুরি হয়েছে। আগের কম্পিউটারের হদিশ এখনও মেলেনি। তার মধ্যেই আবার চুরি মহাকরণে। 

এদিকে, দু’একদিনের মধ্যে ৩টি চুরির কিনারা করল হরিদেবপুর ও বিধাননগর উত্তর থানার পুলিশ। কোথাও পুলিশ গোপন সোর্স মারফত অভিযুক্তর খোঁজ পেয়েছে। কোথাও আবার অভিযুক্তকে ধরিয়ে দিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ।

হরিদেবপুরের কবরডাঙার বাগানপাড়া এলাকায় প্রসেনজিত্‍ সিংহের বাড়িতে বৃহস্পতিবার চুরি হয়।  শুক্রবার ভোরে  দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা থেকে অভিযুক্ত শিবশঙ্কর রাজবরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। 

সল্টলেকের বিই ব্লকে গত ১০ দিনে ৩টি বাড়িতে চুরি হয়। পুলিশ খতিয়ে দেখে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। ওড়িশার বাসিন্দা ওই ২১ বছরের তরুণ শুভেন্দু বাউড়িয়া জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে চুরির কথা স্বীকার করে।

সেরা শিরোনাম

TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget