এক্সপ্লোর

Kolkata Nurse Protest: অন্যান্য সরকারি কর্মীদের মতো সমহারে বেতন ও বদলির নির্দেশের প্রতিবাদ, রাস্তায় নামলেন কয়েক হাজার নার্স

অন্যান্য সরকারি কর্মীদের মতো সমহারে বেতন ও বদলির নির্দেশের প্রতিবাদে গতকাল রাস্তায় নামলেন বিভিন্ন সরকারি হাসপাতালের কয়েক হাজার নার্স।

সন্দীপ সরকার, কলকাতা: অন্যান্য সরকারি কর্মীদের মতো সমহারে বেতন ও বদলির নির্দেশের প্রতিবাদে গতকাল রাস্তায় নামলেন বিভিন্ন সরকারি হাসপাতালের কয়েক হাজার নার্স (Nurse Protest)।  এসএসকেএম (SSKM) থেকে বেরিয়ে রবীন্দ্র সদন Rabindrasadan) মোড়ে কিছুক্ষণ রাস্তা অবরোধও করেন তাঁরা। এই মহামিছিলের ডাক দিয়েছিল  নার্সেস ইউনিটি (Nurses Unity)। 

নার্সদের বদলির নির্দেশের প্রতিবাদে দু’দিন ধরে এসএসকেএমের  (SSKM) নার্সিং সুপারকে ঘেরাও। হাসপাতাল চত্বরে অনশন (Hunger Strike)। তারপর অবস্থান বিক্ষোভ। একের পর এক কর্মসূচির পর এবার রাস্তায় মহামিছিল, অবরোধে নামল নার্সদের সংগঠন। সোমবার দুপুরে এসএসকেএম থেকে বেরিয়ে রবীন্দ্রসদন চত্বরে এভাবেই প্রতিবাদ জানান বিভিন্ন সরকারি হাসপাতালের কয়েক হাজার নার্স।    

অন্যান্য সরকারি কর্মীদের মতো সমহারে বেতনের দাবিতে ও আন্দোলনে অংশ নেওয়া ৩৫ জনকে বদলির প্রতিবাদে নার্সেস ইউনিটি (Nurses Unity) ডাক দিয়েছিল এদিনের মহামিছিলের। রবীন্দ্র সদন (Rabindra Sadan), বিড়লা তারামণ্ডল (Birla) ঘুরে মিছিল শেষ হয় এসএসকেএমে (SSKM)। কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় রবীন্দ্র সদন মোড়।  

নার্স সংগঠনের অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়া ৩৫ জন নার্সকে প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে।  বদলি হওয়া ওই ৩৫ জনের মধ্যে ১১ জন এসএসকেএম (sskm) কর্মরত। ইতিমধ্যে এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  আদালত সূত্রে খবর, আবেদনকারী  কলকাতা ইউথ ফ্রন্টের তরফে বলা হয়েছে, হাসপাতাল চত্বরে এভাবে আন্দোলন চলতে পারে না।  এতে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটছে।  আদালত হস্তক্ষেপ করুক। আজ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা । 

উল্লেখ্য, সম্প্রতি কর্তব্যরত নার্সকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে যুব তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। গতকাল রাতে মালদা’র (Malda) হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় এক রোগীকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান ব্লক যুব তৃণমূল সম্পাদক জিয়াউর রহমান। চিকিৎসক ব্যস্ত থাকায়, কর্তব্যরত নার্স তাঁকে অপেক্ষা করতে বলেন। অভিযোগ, একথা শুনে উত্তেজিত হয়ে ওই নার্সকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন জিয়াউর। এমনকী, অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, নার্স  ও স্বাস্থ্যকর্মীরা। রাতেই অভিযোগ জানানো হয় হরিশ্চন্দ্রপুর থানায়। অভিযুক্তের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। যদিও, এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget