এক্সপ্লোর

West Bengal BJP: নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির, মতামত সংগ্রহে আনা হল ড্রপবক্স

BJP Manifesto: শনিবার শমীক জানিয়েছেন, সঙ্কল্প পত্রের জন্য ৪৩টি সংগঠনিক জেলায় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ অভিযান চলবে।

শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়নি এখনও। এক না একাধিক দফায় ভোট হবে, তা নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তার আগে চলতি মাসেই নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। বিজেপি-র রাজ্য সভাতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ইস্তেহার প্রকাশ করবেন তাঁরা। (BJP Manifesto)

শনিবার শমীক জানিয়েছেন, সঙ্কল্প পত্রের জন্য ৪৩টি সংগঠনিক জেলায় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ অভিযান চলবে। ১০ হাজার চিঠি লিখে বিভিন্ন মহল থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ ১ হাজার জায়গায় মতামত সংগ্রহের জন্য ড্রপবক্স বসাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। ড্রপবক্স ছাড়াও QR কোড, ইমেল আইডি, টোল ফ্রি নম্বরের সাহায্যে মতামত সংগ্রহ করবে বিজেপি। (West Bengal BJP)

এদিন বিজেপি-র সল্টলেকের দফতরেই ড্রপবক্সের উদ্বোধন করেন শমীক। তিনি জানান, নিজেদের মতামত লিখে জানাতে পারবেন ভোটাররা। নিজেদের নাম, ঠিকানা, ফোন নম্বরও লিখতে পারবেন। তিনি বলেন, "আমাদের সঙ্কল্পপত্রে সব থাকবে; তাই আজ থেকে সঙ্কল্পপত্র পরামর্শ যাত্রার সূচনা ঘটল। ২০২১ সালে বিজেপি-কে ভোট দিয়েছিলেন ২.৩৮ কোটি মানুষ। মানুষ ঠিক করে ফেলেছেন, বিজেুপি-ই বাংলায় পরিবর্তন আনতে পারে।"

কলকাতাতেও আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ড্রপবক্স নিয়ে বেরোবে গাড়ি। টোল ফ্রি নম্বর ৯৭২৭২৯৪২৯৪ চালু করা হয়েছে। পাশাপাশি, sankalp.wb2026@bjpbengal.org-তেও নিজেদের মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ।

১৫ বছরে কী কী প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল? কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুয়ায়ী কী কী কাজ হয়নি? তৃণমূলের আমলে কী কী দুর্নীতি হয়েছে?সেই নিয়ে ইতিমধ্য়েই তৃণমূলের ব্যর্থতার খতিয়ান, যার পোশাকি নাম রাখা হয়েছে চার্জশিট, তা পেশ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা চার্জশিট তৈরি করছে তারা। এরপর ইস্তেহার প্রকাশের তোড়জোড় শুরু হল।

 

বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, তাপস রায়, অশোক লাহিড়ির নেতৃত্বে কাজ করছে এই ইস্তেহার কমিটি। সিঙ্গুরে শিল্প, ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, বকেয়া কেন্দ্রীয় হারে DA দেওয়ার দাবিও থাকতে পারে সঙ্কল্পপত্রে। শমীক বলেন, "কী থাকতে পারে, সমাজের বিভিন্ন অংশের মতামত সঙ্কল্পপত্রে তুলে ধরাই অভিযানের মূল লক্ষ্য।"

বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কলকাতায় বিশেষ মতামত সংগ্রহ অভিযান চলবে। সূত্রের খবর, মূল ইস্তেহারের পাশাপাশি জেলাভিত্তিক পৃথক ইস্তেহারের চিন্তাভাবনাও করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget