এক্সপ্লোর

Bhawanipur News: ভোটের আগে ফের উত্তপ্ত ভবানীপুর, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Bhawanipur Chaos: নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করা এবং বেছে বেছে তৃণমূলের পোস্টার খোলার অভিযোগে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

হিন্দোল দে, কলকাতা: ভোটের আগে ফের উত্তপ্ত ভবানীপুর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করা এবং বেছে বেছে তৃণমূলের পোস্টার খোলার অভিযোগে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম মেনেই সরকারি সম্পত্তি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার খোলা হচ্ছিল। তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

আরও পড়ুন, SIR-এ নাম বাদ ? ট্রাইবুনাল স্বীকৃতি দিলেই কি দেওয়া যাবে ভোট ? সুপ্রিম কোর্টে আজ মামলার শুনানি

২৬-এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র ভবানীপুর।হাই ভোল্টেজ এই কেন্দ্রে সম্মুখসমরে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বনাম শুভেন্দু অধিকারী। ভোটের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভবানীপুরের মাটি। রবিবার সরকারি জায়গায় রাজনৈতিক দলের পোস্টার খোলাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা।বেছে বেছে তৃণমূলের পোস্টার খোলার অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।নির্বাচন কমিশনের তরফে ভবানীপুরে বিভিন্ন সরকারি জায়গায় পোস্টার খোলার কাজ চলছিল। তৃণমূলের অভিযোগ বেছে বেছে তাদের ব্য়ানার-পোস্টার খুলছে। 

ভবানীপুরের  তৃণমূল কংগ্রেস নেতা বাবলু সিং বলেন,এই দেখুন সরকারি জায়গায় লাগানো আছে হোর্ডিংটা। মোড়ের মাথায় দেখুন হোর্ডিং লাগানো আছে।  নির্বাচন কমিশনের যে লোক আছে তারা একদিকে কাজ করছে। অভিযোগ বিজেপির হয়ে কাজ করছে। ঘটনাকে ঘিরে  উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নির্বাচন কমিশনের কর্মীদের দেখে ওঠে জয় বাংলা স্লোগান।ভবানীপুর তৃণমূল কর্মী বলেন, বিজেপির পোস্টার খোলা হচ্ছে না। নির্বাচন কমিশনার পক্ষপাতদুষ্ট কাজ করছে। বিজেপি প্রত্য়েকটা কাজ করছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ব্য়ানারের উপরে ওরা ওদের ঝাণ্ডা লাগাচ্ছে। বিজেপি কিন্তু এই নোংরা রাজনীতি করছে। 
 
তৃণমূলের এই অভিযোগ অবশ্য মানতে নারাজ বিজেপি। জেলা বিজেপি দক্ষিণ কলকাতা সাধারণ সম্পাদক  ইন্দ্রজিৎ খটিক বলেন, আমাদেরও ব্য়ানার লাগানো হয়েছে সেটা খুলে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তির উপর ব্য়ানার লাগানো যায় না এটা নিয়ম। তারা যদি নিয়মটা ভুলে যান, রাজনৈতিক পরাজয় নিশ্চিত জেনে যে ধরনের মনোভাব তাঁরা দেখাচ্ছে প্রতিনিয়ত বাংলার বুকে একটা অযথা টেনশন তৈরি করতে চাইছে। মানুষ ভয় পাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। ছিল কেন্দ্রীয় বাহিনীও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনেই সরকারি সম্পত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার খোলার কাজ চলছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget