এক্সপ্লোর

West Bengal Teacher Recruitment : আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ হবে রাজ্যে

West Bengal Teacher Recruitment News: আদালতের জট কাটিয়ে এই নিয়োগ করবে রাজ্য। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

কলকাতা : এবার SSC-তে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ (Teacher Recruitment)হবে রাজ্যে। আদালতের জট কাটিয়ে এই নিয়োগ করবে রাজ্য। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানান, ২০২১ সালে প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। এসএসসি নিয়োগ নিয়ে নানারকম মামলা চলছে আদালতে। তবে আগামী ২ মাসের মধ্যে সেই সব জট কাটিয়ে নিয়োগের আশ্বাস ব্রাত্যের। 

এছাড়া বিধানসভায় এক বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে, এ নিয়ে কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না রাজ্য’ ।

এখন শিক্ষামন্ত্রীর আশ্বাসের দিকে তাকিয়ে হাজার হাজার চাকরীপ্রার্থী। এই নিয়োগ নিয়ে একদিকে যেমন একাধিক মামলা হয়েছে, তেমনই চলেছে লাগাতার আন্দোলন। 

আরও পড়ুন:

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের পদ খালি, জেনে নিন আবেদনের যোগ্যতা

চলতি বছরের অগাস্টে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আন্দোলনকারীদের, আবেদনের ভিত্তিতে এবং আইন মেনে নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর জানিয়ে দেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 

এই বছরই সল্টলেকের সেন্ট্রাল পার্কে  ১৮৭ দিন ধরে আন্দোলন করেছিলেন SSC-র চাকরিপ্রার্থীরা। সে-সময় প্রশাসনের বিরুদ্ধে তাঁদের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও। আন্দোলনকারীদের দাবি ছিল, SSC-র মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত রাখা হয়েছে প্রায় ২ হাজার চাকরিপ্রার্থীকে। তাঁদের অভিযোগ ছিল, অতীতে সরকার নিয়োগের প্রতিশ্রুতি দিলও, তা পূরণ হয়নি। 

গত অগাস্টে বিকাশ ভবনে SSC-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, নিয়োগ না হওয়ায়, যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে। এরপর আইন মেনে যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করবে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget