এক্সপ্লোর

Siachen Avalanche: সিয়াচেনে ভয়ঙ্কর তুষারধস ! তছনছ সেনাদের বেসক্যাম্প; মৃত্যু ৩ জওয়ানের

Ladakh Avalanche: এক্স হ্যান্ডলে একটি পোস্টে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের পক্ষ থেকে মৃত তিন জওয়ানের প্রতি সম্মান-শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, স্যালুট (Siachen Avalanche) জানানো হয়েছে।

Siachen Base Camp: মঙ্গলবার লাদাখের সিয়াচেন হিমবাহে ভয়ানক তুষারধসে তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সেনাছাউনির (Siachen Avalanche) কাছেই আছরে পড়েছে এই তুষারধস। জানা যাচ্ছে অগ্নিবীর সদস্যদেরও কেউ কেউ মারা গিয়েছেন এই দুর্যোগে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে লেহ-ভিত্তিক ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের নিহতদের নাম যথাক্রমে সিপাহী মোহিত কুমার, অগ্নিবীর নীরজ কুমার চৌধুরী এবং দাভী রাকেশ দেবাভাই।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের পক্ষ থেকে মৃত তিন জওয়ানের প্রতি সম্মান-শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, স্যালুট (Siachen Avalanche) জানানো হয়েছে। জওয়ানদের এই আত্মত্যাগকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে আর তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সিয়াচেন হিমবাহ যাকে প্রায়ই বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র হিসেবে মনে করা হয়, পূর্ব কারাকোরাম পর্বতমালায় প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এখানে অবস্থানরত সেনারা চরম পরিস্থিতির মুখোমুখি হন। যেখানে তাপমাত্রা -৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, অক্সিজেনের মাত্রা কম থাকে, প্রবল তুষারপাত হয় আর ঝুঁকিও অনেক বেশি থাকে। এই কঠিন কঠোর পরিবেশে প্রকৃত যুদ্ধের চেয়ে তুষারপাত, অধিক উচ্চতায় অসুস্থতা আর দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটে।

সিয়াচেনে মোতায়েন করা সেনাদের কাছে শত্রুদের গুলিবর্ষণের চেয়েও অনেক বেশি ঝুঁকি রয়েছে তুষারপাতের। হাইপক্সিয়া এবং আকস্মিক তুষারধসের কারণে সেখানে প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হয়। প্রতিদিনের হুমকির মধ্যে বেঁচে থাকাটাই সেখানে আসল যুদ্ধ। আর এই মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। ২০২১ সালে হানিফ সাব-সেক্টরে দুই সৈন্য তুষারে চাপা পড়েছিলেন। আর ৬ ঘণ্টার অভিযানে বরফের নিচে আটকে থাকা বাকি সৈন্য ও পোর্টারদের বের করে আনা সম্ভব হয়েছিল। এর ২ বছর আগে ২০১৯ সালে ১৮ হাজার ফুট উঁচুতে একটি পোস্টের কাছে টহল দেওয়ার সময় আরও একটি তুষারধসে চারজন সেনা এবং দুইজন কুলি বা পোর্টারের মৃত্যু হয়েছিল।

সাম্প্রতিক সময়ে সবথেকে ভয়ানক তুষারধস নেমেছিল ২০২২ সালে। তবে এটি ঘটেছিল সিয়াচেনের বাইরে। অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে একটি তুষারধসে সাতজন সেনা প্রাণ হারিয়েছিলেন। আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে তাদের মৃতদেহ মাত্র তিন দিন পরে উদ্ধার করা সম্ভব হয়েছিল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget