এক্সপ্লোর

Lady Justice Blindfold Removed: ঘুচল 'অন্ধত্ব', তলোয়ারের জায়গায় হাতে উঠল সংবিধান, নয়ারূপে হাজির 'লেডি জাস্টিস'

Supreme Court: সুপ্রিম কোর্টের বসানো 'লেডি জাস্টিসে'র হাত থেকে সরিয়ে নেওয়া হল তলোয়ারও। লাইব্রেরিতে নয়া মূর্তি বসল।

নয়াদিল্লি: দেশের বিচারব্যবস্থা আর 'অন্ধ' রইল না। চোখের পট্টি খুলে গেল 'লেডি জাস্টিসে'র। সুপ্রিম কোর্টের বসানো 'লেডি জাস্টিসে'র হাত থেকে সরিয়ে নেওয়া হল তলোয়ারও। তার পরিবর্তে হাতে উঠল সংবিধান। বার্তা দেওয়া হল, শুধু শাস্তিপ্রদানই লক্ষ্য নয়, বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠার গুরুদায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ দেশের বিচারব্যবস্থা। (Lady Justice Blindfold Removed)

দেশের সর্বোচ্চ আদালতে 'লেডি জাস্টিসে'র যে মূর্তি এতদিন ছিল, তার চোখ ছিল  বাঁধা। একহাতে ছিল দাঁড়িপাল্লা, অন্য হাতে তলোয়ার। চোখ বেঁধে রাখার অর্থ ছিল, আইনের চোখে সকলেই সমান। আদালত অর্থ, ক্ষমতার নিরিখে যে বাছবিচার করে না, তা বোঝানো হতো। অন্যায়ের বিরুদ্ধে শাস্তি দেওয়ার ক্ষমতা বোঝাতে 'লেডি জাস্টিসে'র হাতে ছিল তলোয়ার। (Supreme Court)

কিন্তু এবার যে নয়া মূর্তি উন্মোচিত হল, তা সবদিক থেকেই আলাদা। চোখে ফেট্টি বাঁধা নেই। হাতের তলোয়ারটিও গায়েব, তার জায়গায় উঠেছে সংবিধান। দেশের বিচারব্যবস্থা যে অন্ধ নয়, শুধুমাত্র শাস্তিপ্রদানই যে বিচারব্যবস্থার লক্ষ্য নয়, তা-ই ফুটিয়ে তোলা হয়েছে নয়া মূর্তিতে। সুপ্রিম কোর্টে বিচারপতিদের লাইব্রেরিতে নয়া মূর্তিটি বসানো হয়েছে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশেই মূর্তিটি পাল্টানো হয়েছে বলে জানা গিয়েছে। ঔপনিবেশিক ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে যেমন ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে দেশে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে, সেই রীতি বজায় রেখেই 'লেডি জাস্টিসে'র মূর্তিটি পাল্টানো হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

প্রধান বিচারপতির দফতরকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঔপনিবেশিক শাসনের ছত্রছায়া থেকে বেরিয়ে আসার পক্ষপাতী প্রধান বিচারপতি। বলা হয়েছে, দেশের আইন মোটেই 'অন্ধ' নয়। বরং সকলকে সমান চোখেই দেখে আইন। তাই মূর্তি পাল্টানোর নির্দেশ দেন তিনি। সংবিধান অনুযায়ীই যে বিচারব্যবস্থা চলে, তার বোঝাতেই তলোয়ারের জায়গায় সংবিধান উঠেছে হাতে। মূর্তির ডান হাতে দাঁড়িপাল্লাটি রেখে দেওয়া হয়েছে, কারণ এর মাধ্যমে সমাজে ভারসাম্য বজায় রাখার বার্তা যায়। কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আদালত যে সব পক্ষের দলিল শোনে, দাঁড়িপাল্লা তারই প্রতীক।

'লেডি জাস্টিসে'র মূর্তিটি আসলে বিচারব্যবস্থার নৈতিক শক্তির রূপক। পৃথিবীর প্রায় সব দেশেই ওই মূর্তির ব্যবহার চোখে পড়ে। প্রাচীন গ্রিস এবং মিশরে সর্বপ্রথম বিচারব্যবস্থার অবস্থান বোঝাতে এই মূর্তির ব্যবহার শুরু গয়। গ্রিসের দেবী থেমিস আইন-শৃঙ্খলা, বিচারের জন্য পূজিত হতেন। মিশরীয়দের কাছে মা'ট ছিলেন বিচার এবং সত্যের প্রতীক। রোমানদের কাছে আবার বিচারের দেবী ছিলেন জাস্টিশিয়া। ভারতেও এতদিন ওই মূর্তি ছিল ন্যায় বিচারের প্রতীক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য
TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়
Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget