এক্সপ্লোর

Kedarnath Landslide :কেদারনাথের পথে ভয়ঙ্কর ভূমিধস, মন্দাকিনীতে তলিয়ে গেল দোকান, নিখোঁজ অন্তত ১২

Kedarnath Landslide Update : শুক্রবার গৌরীকুণ্ডের দাত পুলিয়া ( Daat Puliya )এলাকায় ঘটনাটি ঘটে। কেদারনাথ মন্দিরে ভ্রমণের জন্য গৌরীকুন্ড হল বেস ক্যাম্প।

নয়াদিল্লি : এ বছর প্রথম থেকে প্রবল দুর্যোগ চলছে কেদারনাথের পথে। প্রবল বৃষ্টির জেরে বারেবারে থমকে গিয়েছে যাত্রা। এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ শিবক্ষেত্র পথে। ভয়াবহ ধসের ফলে কমপক্ষে তিনটি দোকান তলিয়ে গেল মন্দাকিনী নদীর  (Mandakini river) গর্ভে। এর ফলে অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

ঘটনাটি ঘটেছে গৌরীকুণ্ডের কাছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ( Rudraprayag district of Uttarakhand )গৌরীকুণ্ড দিয়ে কেদারনাথের যাত্রাপথ। শুক্রবার গৌরীকুণ্ডের দাত পুলিয়া ( Daat Puliya ) এলাকায় ঘটনাটি ঘটে। কেদারনাথ মন্দিরে ভ্রমণের জন্য গৌরীকুন্ড হল বেস ক্যাম্প।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর ( State Disaster Response Force) ইতিমধ্যেই যুদ্ধকালীন ততৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। ওই এলাকায় ক্রমাগত ভারী বর্ষণ চলছে । তার ফলে পাহাড়ের মাটি দুর্বল হয়েছে। এর ফলে পাহাড় ভেঙে বোল্ডার নেমে আসছে। এর ফলে উদ্ধারকাজ বিঘ্নিত হয়েছে বলে SDRF সূত্রে খবর।   

চামোলি জেলার বিপর্যয় মোকাবিলার দায়িত্বে থাকা নন্দন সিং রাজওয়ার বলেছেন, "গৌরীকুণ্ডর কাছে ভূমিধসের কারণে তিনটি দোকান নদীতে ভেসে যাওয়ার পরে অন্তত ১২ জন লোক নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।" 

রুদ্রপ্রয়াগের এসপি ডা. বিশাখা জানিয়েছেন, "নিখোঁজদের খুঁজে বের করার অভিযান চলছে।" 

গত জুলাই মাসেই প্রবল প্রাকৃতিক দুর্যোগে  সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।  যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে যাত্রীদের রেখে দেয়। 

৬ মাস বন্ধ থাকার পর এপ্রিলেই খুলেছিল কেদার-দ্বার। তবে সেই সময়ও তুষারপাতের প্রাবল্যের জেরে রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তবে চারধাম যাত্রার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে তীর্থযাত্রা চলবে না বন্ধ হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবছর কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রা নিয়ে বারবার অনিশ্চয়তা তৈরি হয়।     

২০১৩ সালে প্রকৃতির রোষে তছনছ হয়ে যায় উত্তরাখণ্ড৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়ি-ঘর৷ চলে যায় বহু প্রাণ।  কার্যত বধ্যভূমিতে পরিণত হয়েছিল কেদারনাথ৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে ধ্বংসস্তুপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল কেদারনাথ মন্দির ৷ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial 

সেরা শিরোনাম

Dhruv Rathee Detained: সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
CJP Protest: ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget