এক্সপ্লোর

Jammu & Kashmir: ২ এনকাউন্টারে হত ৪ সন্দেহভাজন জঙ্গি, কাশ্মীরে এড়ানো গেল সেনা ছাউনি হামলার ছক

Awantipora Encounter:এনকাউন্টারের দুটি আলাদা ঘটনায় ৪ জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হল দক্ষিণ কাশ্মীরে। এর মধ্যে এক জন লস্কর-ই-তইবার কমান্ডার মুখতিয়ার ভাট, বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগর: এনকাউন্টারের (Encounter) দুটি আলাদা ঘটনায় ৪ জন সন্দেহভাজন জঙ্গির (terrorist) মৃত্যু (kill) হল দক্ষিণ কাশ্মীরে। এর মধ্যে এক জন লস্কর-ই-তইবার (LeT Commander) কমান্ডার মুখতিয়ার ভাট, বলে জানিয়েছে পুলিশ (police)। সূত্রের খবর, সেনা ছাউনিতে আত্মঘাতী হামলার জন্য বাকি ফিদাঁয়ে জঙ্গিদের নিয়ে এগোচ্ছিল মুখতিয়ার। তার আগেই অবন্তীপোরায় তাদের গুলি করে খুন করা হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একে-৫৬ রাইফেল এবং ১টি পিস্তল উদ্ধার হয়েছে।

পরিস্থিতি যা...
এদিন সন্ধের দিকে কাশ্মীর জোন পুলিশ পর পর দুটি ট্যুইটে দুই এনকাউন্টারের কথা জানায়। একটিতে মুখতিয়ার-সহ তিন সন্দেহভাজন জঙ্গিকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় এনকাউন্টারটি ঘটেছে বিজবেহারা এলাকায়। সেখানে চতুর্থ সন্দেহভাজন জঙ্গির প্রাণ যায়। অবন্তীপোরায় নিহতদের থেকে ১০ কিলোগ্রাম আইইডি এবং ২ হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে। সেগুলি নিষ্ক্রিয় করতে বম্ব ডিজপোজাল স্কোয়াডকে ডেকে পাঠানো হয়। রংরেথ এলাকায় সেগুলি নষ্ট করে দিয়েছে স্কোয়াড। পুলিশের দাবি, নিহত ৩ জনই লস্করের সদস্য ছিল। ছানাপোড়া স্টেশনে ইউএপিএ-র সংশ্লিষ্ট ধারা, অস্ত্র আইন, বিস্ফোরক আইনে মামলাও দায়ের হয়েছে। পাশাপাশি গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে ভারতীয় সেনাও এই অভিযানে সামিল হয়। 

কে মুখতিয়ার?     
কাশ্মীর জোন পুলিশের দাবি, নিহত ওই লস্কর কম্যান্ডার একাধিক অপরাধের সঙ্গে জড়িত। সিআরপিএফের এক জন এএসআই এবং আরপিএফের দুই আধিকারিকের হত্যার নেপথ্যে মূল মাথা সে। তার উপর এদিন সেনা ছাউনিতে আত্মঘাতী হামলার ছকও ছিল। তবে সময়মতো তাদের হত্যা করে বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে দাবি প্রশাসনের। বিষয়টিকে বড় সাফল্য বলেই ট্যুইটারে লেখে কাশ্মীর জোন পুলিশ। তবে এদিনের এই খবরে অনেকেরই মনে পড়ে গিয়েছে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর সেই ভয়ঙ্কর হামলার কথা। ৭৮টি কনভয়ে যাচ্ছিলেন আড়াই হাজারের বেশি সিআরপিএফ জওয়ান। জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন তাঁরা। ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কনভয় যাওয়ার সময় হামলা চালায় জঙ্গিরা। ৩টে ১৫ নাগাদ বিস্ফোরক ভর্তি একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান ভর্তি গাড়িতে। এই হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। অনেকে আহত হন। হামলার দায় স্বীকার করে জইশ ই মহম্মদ। এই হামলার পাল্টা জবাবও দিয়েছিল ভারত। সেবছরই ২৬ ফেব্রুয়ারি। বালাকোটে জইশের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। তাতে খতম করা হয় প্রায় ৫০০ জঙ্গিকে। তবে তার পরও যে উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপদ নন, তা নানা ভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। 

আরও পড়ুন:মোরবি বিপর্যয়ে নয়া তাস মোদি-শাহের! পড়শি দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget