এক্সপ্লোর

সম্ভব হলে কাজের লোককে বুঝিয়ে আপনার বাড়িতেই রেখে দিন, বাসিন্দাদের পরামর্শ গুরগাঁও পুরসভার

রাস্তায় বেরলে মুখে মাস্ক এখনও অবশ্য কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে গাইডলাইনে। বলা হয়েছে, বাড়ি কিংবা ফ্ল্যাটবাড়ির প্রবেশপথে রাখতে হবে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। অতিরিক্ত তাপমাত্রা কারও দেহে দেখা দিলে তার প্রবেশ নিয়ন্ত্রিত করতে হবে। ওই প্রবেশদ্বারেই হাত স্যানিটাইজ করার ব্যবস্থাও যেমন চলছিল তেমন জারি রাখতে বলা হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ: পরিচারিক, পরিচারিকারা কাজ করুন, কিন্তু যেন নিজের বাড়ি এবং কাজের বাড়ির মধ্যে যাতায়াত বিশেষ না করেন তাঁরা। সম্ভব হলে, বুঝিয়ে পরিচারিকাকে বাড়িতেই রেখে দেওয়ার ব্যবস্থা করুন। আনলক টু-এর জন্য গুরগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশন যে নতুন গাইডলাইন নিয়ে এসেছে, এই পরামর্শটি তার মধ্যে বেশ অন্য রকমের। গাইডলাইনে কনটেনমেন্ট জোনগুলি ছাড়া বাকি এলাকায় অল্পবিস্তর নিয়মের ছাড় দেওয়া হয়েছে। তবে প্রচলিত নিয়মের একটা বড় অংশই বলবৎ থাকছে। সেগুলি মেনে চলতে হবে বাসিন্দাদের। রাস্তায় বেরলে মুখে মাস্ক এখনও অবশ্য কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে গাইডলাইনে। বলা হয়েছে, বাড়ি কিংবা ফ্ল্যাটবাড়ির প্রবেশপথে রাখতে হবে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। অতিরিক্ত তাপমাত্রা কারও দেহে দেখা দিলে তার প্রবেশ নিয়ন্ত্রিত করতে হবে। ওই প্রবেশদ্বারেই হাত স্যানিটাইজ করার ব্যবস্থাও যেমন চলছিল তেমন জারি রাখতে বলা হয়েছে। পরিচারক বা পরিচারিকাকে সম্ভব হলে বুঝিয়ে তাকে বাড়িতেই রেখে দেওয়ার পরামর্শ যেমন দেওয়া হয়েছে, তেমনই এ কথাও বলা হয়েছে যে পরিচারক-পরিচারিকারা কোথায় থাকেন সে সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ নিতে হবে। তাঁরা যদি কনটেনমেন্ট জোনের বাসিন্দা হন তাহলে তাঁদের এলাকায় আসতে দেওয়া যাবে না। হরিয়ানায় আক্রান্তের সংখ্যা প্রায় পনেরো হাজার। এ রাজ্যে করোনা আক্রান্ত এলাকাগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গুরগাঁও এবং ফরিদাবাদ। সে জন্যই রোগ যাতে না ছড়ায় তা দেখতে বার বার পরিস্থিতি পর্যালোচনা করে গাইডলাইন দেওয়া হচ্ছে বাসিন্দাদের।পরিচারক-পরিচারিকাদের এলাকায় কাজে আসতে দেওয়া যাবে নাকি নয় এ প্রশ্ন বার বারই উঠে আসছিলো এলাকাবাসীর মধ্যে।বাড়ির কাজ-কর্ম করার জন্য অনেকেই নিয়মিত আসেন গুরগাঁও এলাকায়। সে জন্যই জারি করা হয়েছে এই নয়া গাইডলাইন।

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget