এক্সপ্লোর

Light Tank Zorawar: দুরন্ত গতিতে পাহাড়ে উঠতে পারে, লাদাখে চিনের মোকাবিলায় ভারতের হাতিয়ার 'Zorawar'

DRDO News: এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা করে দেখা হচ্ছে 'Zorawar' ট্যাঙ্কটিকে।

নয়াদিল্লি: লাদাখে চিনের মোকাবিলায় নয়া অস্ত্র ভারতের হাতে। শীঘ্রই দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের ট্যাঙ্ক হাতে পেতে চলেছে ভারত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এবং বেসরকারি সংস্থা Larsen and Toubro (L&T) মিলে হালকা ওজনের এই ট্যাঙ্ক তৈরি করা হয়েছে, যার নাম রাখা হয়েছে 'Zorawar'। লাদাখে চিনের মোকাবিলায় ওই ট্যাঙ্ক ব্যবহার করা হবে বলে খবর। (Light Tank Zorawar)

এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা করে দেখা হচ্ছে 'Zorawar' ট্যাঙ্কটিকে। DRDO-র প্রধান সমীর ভি কামাত এই প্রকল্পের তদারকিতে রয়েছেন। গুজরাতের হাজিরায় L&T-র কারখানায় হাজির হন তিনি। সবকিছু খতিয়ে দেখেন। সেখানে একটি 'Zorawar' ট্যাঙ্ক চালিয়েও দেখা হয়। যে ভিডিও সামনে এসেছে, তাতে মাটি থেকে খাড়া উচ্চতায় নিমেষে উঠে যেতে দেখা গিয়েছে একটি ট্যাঙ্ককে। আবার ঢালু রাস্তা ধরে নেমেও আসে। (DRDO News)

পূর্ব লাদাখের বন্ধুর ভূমির উপর ওই ট্যাঙ্ক সহজেই চালানো যাবে বলে জানা গিয়েছে। ট্যাঙ্কটি উভচরও, সমতল থেকে পাহাড় চড়তে পারে যেমন, তেমনই নদীও পার করতে পারে।  ভারী ওজনের T-72 এবং T-90 ট্যাঙ্কের চেয়ে সেটি চালানো এবং নিয়ন্ত্রণ করাও সহজ। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ২০২৭ সাল নাগাদ হালকা ওজনের 'Zorawar' 'ট্যাঙ্ক সেনার হাতে উঠে যাবে বলে আশা করা হচ্ছে।

মাত্র দু'বছরের মধ্যেই হালকা ওজনের ওই ট্যাঙ্কটি তৈরি করা গিয়েছে। দেশীয় প্রযুক্তিতে ভারত যে অনেকটা পথ পেরিয়ে এসেছে, 'Zorawar'-ই তার প্রমাণ বলে মত DRDO-র গবেষকদের। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ভারী ইঞ্জিনের ট্যাঙ্ক নিয়ে সমস্যা দেখা দেয়। সেই থেকে শিক্ষা নিয়ে হালকা ওজনের ট্যাঙ্ক থেকে সরাসরি আক্রমণ হানার প্রযুক্তি বসানো হয়েছে। 

DRDO জানিয়েছে, 'Zorawar' ট্যাঙ্কের ওজন ২৫ টন। এত কম সময়ের মধ্যে ওই ট্য়াঙ্কটি তৈরি করে নজির তৈরি করেছে তারা। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে সেনার হাতে ৫৯টি ট্যাঙ্ক তুলে দেওয়া হবে। আপাতত ২৯৫টি ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা গৃহীত হয়েছে। C-17 বিমানে চাপিয়ে একবারে দু'টি ট্যাঙ্ক সরবরাহ করতে পারে বায়ুসেনা। পার্বত্য অঞ্চলে উচ্চগতিতে চালানো যাবে ওই ট্যাঙ্ক। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা। 

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget