এক্সপ্লোর

ফের হলদিয়ায় শুভেন্দুপন্থীর তৃণমূল ত্যাগ, বিজেপিতে ঢোকার ইঙ্গিত

হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল সভাপতি অশোক মাইতির বক্তব্য, ওনাকে শুভেন্দুই দলে এনেছিলেন, শুভেন্দু চলে গেছেন, উনিও যে যাবেন এটাই স্বাভাবিক। পাল্টা সবে শুরু, আগামী দিনে প্রচুর লোক বিজেপিতে যোগ দেবে বলে দাবি করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা জেলা পরিষদ সদস্য সোমনাথ ভুঁইয়া। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উস্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতার। তবে দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সভা করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। আর সেই দিনই তাঁর জেলায় ফের ভাঙন ধরল তৃণমূলে। এবার দল ছাড়লেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্য সোমনাথ ভুঁইয়া। যিনি শুভেন্দুর অনুগামী বলেই পরিচিত। এবার গন্তব্য কি বিজেপি? শুভেন্দু-ঘনিষ্ঠ সোমনাথের কথায় সেই সম্ভাবনা উজ্জ্বল। পদত্যাগী তৃণমূল নেতা বলেন, আমি ব্যক্তিগত কারণে দল ছাড়ছি। শুভেন্দুর হাত ধরেই রাজনীতিতে যোগদান করেছি। শুভেন্দু চাইলে বিজেপিতে যোগদান করব। হলদিয়ার ২ তারিখ বারিরেরিয়ার সভায় যোগ দিতে পারি। শুভেন্দু অনুগামীর দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। যদিও, এনিয়ে সুর চড়াতে দেরি করেনি বিজেপি। হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল সভাপতি অশোক মাইতির বক্তব্য, ওনাকে শুভেন্দুই দলে এনেছিলেন, শুভেন্দু চলে গেছেন, উনিও যে যাবেন এটাই স্বাভাবিক। পাল্টা সবে শুরু, আগামী দিনে প্রচুর লোক বিজেপিতে যোগ দেবে বলে দাবি করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। সোমনাথ রাজনীতি শুরু করেছিলেন এসএফআইয়ের সদস্য হিসেবে। পরে শুভেন্দুর হাত ধরে তিনি তৃণমূলে যান। ২০১৮ সালে জেলা পরিষদের নির্বাচনে জেতেন। এবার তৃণমূল ছাড়তেই, সেই পথে হাঁটতে চলেছেন দাদার অনুগামী সোমনাথও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget