এক্সপ্লোর

লকডাউনে গাড়ির ব্যাটারি শেষ? জেনে নিন, কী করবেন

যদি প্রথম বা দ্বিতীয়বারেই চালু না হয়, তবে টানা গাড়ি চালু করার চেষ্টা চালিয়ে যাবেন না। বারবার চেষ্টা করলে ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে যাবে।

নয়াদিল্লি: লকডাউনে গাড়ি বার করতে পারেননি। আর এতদিন গ্যারাজে পড়ে থেকে থেকে ব্যাটারিটা পুরোপুরি বসে গিয়েছে। তাই লকডাউন শেষে গাড়ি যখন বার করবেন, তখন ব্যাটারি নিঃশেষিত দেখার পুরোদস্তুর সম্ভাবনা। তাই জেনে নিন, এ ক্ষেত্রে কী করবেন। উপায় খুব সোজা। ক’দিন পরপর অন্তত ১৫ মিনিটের জন্য গাড়ি চালু করুন। সব থেকে ভাল হয় বাজারে টাজারে যেতে হলে গাড়ি নিয়ে যান। তবে হ্যাঁ, দূরে কোথাও না যাওয়াই ভাল এই লকডাউনের মধ্যে। কিছুক্ষণের জন্য গাড়ি বার করলেই আপনার গাড়ি তার অতি প্রয়োজনীয় ‘ব্যায়ামে’র সুযোগ পাবে। লকডাউনে গাড়ির ব্যাটারি শেষ? জেনে নিন, কী করবেন 52074403 - battery warning light কিন্তু ধরুন, কোনওভাবেই বার হওয়ার সুযোগ পেলেন না, আপনার ব্যাটারি শেষ হয় গেল। তখন কী করবেন? জেনে নিন কিছু উপায় ১. যদি প্রথম বা দ্বিতীয়বারেই চালু না হয়, তবে টানা গাড়ি চালু করার চেষ্টা চালিয়ে যাবেন না। বারবার চেষ্টা করলে ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ২. চালু করার আগে দেখে নিন, গাড়ি ঠিক আছে কিনা। ম্যানুয়াল বা নির্দেশ দেওয়া বইটি পড়ে নিন। ব্যাটারি লিক করতে থাকলে চালু না করে সময়মত পাল্টে ফেলুন। ৩. গাড়ি জাম্প স্টার্ট করতে হলে দরকার জাম্পার কেবল এবং অবশ্যই অন্য একটি গাড়ি, যার ব্যাটারি কাজ করছে। দুটি গাড়িই নিউট্রাল বা পি মোডে থাকবে, তারপর দুই গাড়ির পজিটিভ টার্মিনালে লাল ক্লিপটি লাগিয়ে ফেলুন। আর কালো ক্লিপ থাকবে যে গাড়ি থেকে ব্যাটারি নিচ্ছেন সেটির নেগেটিভ টার্মিনালে। অন্য কালো ক্লিপটি রাখুন একটি আনপেইন্টেড মেটাল সারফেসে, ব্যাটারির পাশে নয়। ৪. এটা হয়ে গেলে যে গাড়ি থেকে ব্যাটারি নিচ্ছেন, তা চালু করুন। মিনিট কয়েক চালু থাকুক সেটি। এবার দেখুন ইন্টিরিয়র লাইট জ্বলেছে কিনা, জ্বললে, আগের গাড়িটি চালু করার চেষ্টা করুন। ৫. ক্লিপগুলি খুলে ফেলুন, গাড়িটি কিছুক্ষণের জন্য চালু করার চেষ্টা করুন। তাতেও কাজ না হলে ব্যাটারি পুরোপুরি শেষ, নতুন কিনতে হবে। ৬. আর যদি ব্যাটারির সাহায্য নেওয়ার জন্য অন্য গাড়ি কাছে না থাকে? সব থেকে ভাল উপায়, গাড়ি চালু করার জন্য তা কাউকে দিয়ে ধাক্কা দিতে থাকুন। মোমেন্টাম তৈরি হলে ক্লাচ ছেড়ে দিন, এরপরই ইঞ্জিন চালু হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget