এক্সপ্লোর

Anti Paper Leak Bill 2026 : ধ্বনি ভোটে পাস অ্যান্টি-পেপার লিক বিল, প্রশ্ন ফাঁসে যুক্তদের কী কী শাস্তি হতে পারে ?

NEET Paper Leak Protest : নিট প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির ব্যবস্থা করবে সরকার, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর বুধবার প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল পাশ হয়ে গেল লোকসভায়। কী কী শাস্তি হতে পারে।

দিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। 'গুরুতর পাপ', NEET প্রশ্ন ফাঁস নিয়ে NDA-র সংসদীয় দলের বৈঠকে এমনই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁস ঘিরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনের আবহে গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের নিট প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির ব্যবস্থা করবে সরকার। গঠন করা হবে ‘ফাস্ট-ট্র্যাক অদালত’। কথা মতই কাজ। বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছে CBI. এবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে গেল ‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’

প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল পাশ হয়ে গেল লোকসভায়। দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এই বিল আনতে শুরু থেকেই মরিয়া চেষ্টা চালায় মোদি সরকার। অবশেষে বুধবার ধ্বনি ভোটের মাধ্যমে পাস হয়ে গেল পাবলিক একজামিনেশন সংশোধনী বিল বা অ্যান্টি-পেপার লিক বিল। সোমবার সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং। এরপর বুধবার ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিলটি। বৃহস্পতিবার এই বিল পেশ করা হবে রাজ্যসভায়।   

প্রশ্ন ফাঁসে যুক্ত ব্যক্তিদের কী শাস্তি হতে পারে ?

পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবং যাতে কোনও ভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয় সেই জন্যই অ্যান্টি-পেপার লিক বিল আনছে কেন্দ্র সরকার। এই বিলের ফলে, পেপার লিক-এর সঙ্গে জড়িত সমস্ত অভিযুক্তদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে যুক্ত ব্যক্তিদের শাস্তি ৩-৫ বছর থেকে বাড়িয়ে ৫ বছর থেকে ১০ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, জরিমানার পরিমাণ ১০ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। সুতরাং, কোনও ব্যক্তি যদি অভুযুক্ত হন, তবে তাঁর ৫ থেকে ১০ বছর জেল ও সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ব্যক্তি ছাড়া কোনও সংস্থা যদি এই কাজের সঙ্গে জড়িত থাকে তবে, তাকে জরিমানা বাবদ সর্বোচ্চ ১ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাকে ৮ বছরের জন্য ব্যান করা হতে পারে। এই দুটো নিয়মের পাশাপাশি, এই ধরণের মামলাগুলির যাতে দ্রুত নিষ্পত্তি পায় তার জন্য নির্দিষ্ট সময়সীমা ও ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথাও বিলে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget