এক্সপ্লোর

লোকসভায় বিল পাশ, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাংসদদের ১ বছর বেতন কমছে ৩০ শতাংশ

লকডাউনের ফলে অর্থনীতিতে প্রভাব পড়েছে এবং এমন পরিস্থিতিতে সরকার সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

নয়াদিল্লি: কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে বেতন কাটা যাচ্ছে সাংসদদের। তাঁরা এক বছর ধরে ৩০ শতাংশ বেতন কম পাবেন। এ ব্যাপারে মঙ্গলবার একটি বিল লোকসভায় পাশ হয়েছে। সোমবার সংসদের নিম্নকক্ষে সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল, ২০২০ পেশ করা হয়। আজ পাশ হওয়া বিলে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারিজনিত জরুরি পরিস্থিতি সামলাতে ৩০ শতাংশ বেতন কমছে এমপিদের। বিলটি সংসদ সদস্য়দের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী)অর্ডিন্যান্স, ২০২০-র বদলি হিসাবে এল। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ৬ এপ্রিল অর্ডিন্যান্সে ছাড়পত্র দেয়, পরদিনই তা জারি করা হয়। এই বিল নিয়ে মঙ্গলবার সংসদে বিতর্কে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী কোভিড-১৯ অতিমারি মোকাবিলায় অর্থের প্রয়োজন এবং 'আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও' মন্ত্র মানা উচিত বলে অভিমত জানান। লকডাউনের ফলে অর্থনীতিতে প্রভাব পড়েছে এবং এমন পরিস্থিতিতে সরকার সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এমপিল্যাড বা সাংসদদের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল ফের চালুর দাবি করেন বিরোধীরা। সেব্যাপারে তিনি বলেন, এমপিল্যাড নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, সেটা সাময়িক, মাত্র দু বছরের জন্য। সরকার ২০২০-২১ ও ২০২১-২২ বর্ষের জন্য এমপিল্যাড তহবিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এই স্কিমে সংসদের উভয় কক্ষের সদস্যরা উন্নয়নমূলক কর্মসূচির সুপারিশ করতে পারেন, যেজন্য প্রতি বছরের বরাদ্দ ৫ কোটি টাকা। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি সরকারের সাংসদদের বেতন কমানোর সিদ্ধান্ত সমর্থন করলেও এমপিল্য়াড পুনরায় চালুর দাবি করে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ৪ মন্ত্রী-সহ ৭৪ জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল, তারুণ্যে জোর দিয়ে নতুন মুখ ১৪১
৪ মন্ত্রী-সহ ৭৪ জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল, তারুণ্যে জোর দিয়ে নতুন মুখ ১৪১
Birbhum: নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
Pakistan-Afganisthan Conflict: আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?
Afghanistan : 'পাক-হানা'য় দাউদাউ করে জ্বলল হাসপাতাল, জ্যান্ত পুড়ে ছাই ৪০০ রোগী, ভারতকে বিশেষ বার্তা ক্রিকেটারের
'পাক-হানা'য় দাউদাউ করে জ্বলল হাসপাতাল, জ্যান্ত পুড়ে ছাই ৪০০ রোগী, ভারতকে বিশেষ বার্তা ক্রিকেটারের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget