এক্সপ্লোর

Lok Sabha on OBC Quota Bill: ওবিসি তালিকা তৈরিতে রাজ্যের ক্ষমতার সংস্থান, লোকসভায় পাশ সংবিধান সংশোধনী বিল

মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল সংবিধান সংশোধনী বিল ২০২১ । এই বিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চগুলিকে নিজস্ব ওবিসি তালিকা তৈরির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সংস্থান আছে।

নয়া দিল্লি : মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল সংবিধান সংশোধনী বিল ২০২১ । এই বিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চগুলিকে নিজস্ব ওবিসি তালিকা তৈরির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সংস্থান আছে। লোকসভায় এই বিল নিয়ে আলোচনার জন্য বিষয়টি উত্থাপন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতরের মন্ত্রী বীরেন্দ্র কুমার। তিনি বলেন, এটা রাজ্যগুলিকে ওবিসি তালিকা তৈরির ক্ষমতা দেবে।

ওবিসি সম্প্রদায়ের কল্যাণে কাজ করার অঙ্গীকার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের। সেই কথার পুনরাবৃত্তি করে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, এই আইন দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। 

এই বিলকে ঐতিহাসিক বিল বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, দেশে ৬৭১টি জাত রয়েছে। তারা এই বিল থেকে উপকৃত হবে। বিলকে সমর্থন জানানোর কথা বলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ওবিসি সম্প্রদায়ের স্বার্থে বিরোধীরা এই বিলের পক্ষে। ওবিসি-দের উন্নয়নের বিষয়ে কংগ্রেস সব সময় সামনের সারিতে। যদিও অধীর চৌধুরীর অভিযোগ, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এই বিল এনেছে।

উল্লেখ্য, দেশজুড়ে এখনই এনআরসি নয়, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেনসের ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি বলে আজ সংসদে জানান কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই। যদিও তিনি জানিয়ে দেন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনআরপি আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২১-এর প্রথম দফার আদম সুমারী অনুযায়ী সিটিজেনশিপ অ্যাক্ট- ১৯৫৫-য় তা আপডেট করা হবে। 

এখনও পর্যন্ত শুধুমাত্র অসমে এনআরসি আপডেট করা হয়েছে। ২০১৯ সালে যখন এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, সেই সময় দেখা যায়, ৩.৩ কোটি আবেদনকারীর মধ্যে ১৯.০৬ লক্ষকে অনাগত হিসেবে ধরা হয়েছে। যা ঘিরে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক শোরগোল পড়ে যায়। মন্ত্রী বলেন, অসমে এনআরসি প্রস্তুতির প্রক্রিয়া নিয়ে কেউ যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি এই সংক্রান্ত নির্দেশের ১২০ দিনের মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget