এক্সপ্লোর

AIADMK: তামিলনাড়ুতে ধাক্কা বিজেপির! NDA ছাড়ল AIADMK

NDA: তামিলনাড়ুর রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘাত চলছিল এআইএডিএমকে নেতৃত্বের। তার মধ্যেই এই সিদ্ধান্ত

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে দক্ষিণ ভারতে ধাক্কা খেল বিজেপি (BJP)। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট ছেড়ে বেরিয়ে গেল জয়ললিতার দল এআইএডিএমকে (AIADMK)। সোমবার বিবৃতি জারি করে এনডিএ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে এআইএডিএমকে। ২০২৪ সালের লোকসভা ভোটে (Parliament Election) আলাদা ফ্রন্ট তৈরি করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এআইএডিএমকে (AIADMK)। সম্প্রতি তামিলনাড়ুর (Tamilnadu) রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘাত চলছিল এআইএডিএমকে নেতৃত্বের। তার মধ্যেই এনডিএ ছাড়ার কথা ঘোষণা করল দলটি। 

এদিন প্রকাশিত বিবৃতিতে এআইএডিএমকে লিখেছে, 'আমরা বিজেপি এবং এনডিএ-এর সঙ্গে জোট ভাঙছি। কারণ তামিলনাড়ু বিজেপি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে ক্রমাগত এআইএডিএমকে-র সম্মানহানি করে চলেছে। এতে আমাদের সম্মানীয় নেতা Aringar Anna এবং জে জয়ললিতার তৈরি করা পরম্পরার সম্মানহানি হচ্ছে। আমরা নতুন জোট তৈরি করব এবং আগামী লোকসভা ভোটে লড়াই করব।'

সম্প্রতি তামিলনাড়ুর রাজ্য বিজেপি নেতৃত্বের বেশ কিছু বক্তব্য় নিয়ে সংঘাত বেঁধেছিল এআইডিএমকের সঙ্গে। তা নিয়ে সরব হয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ই পলানিস্বামী (E Palaniswami) এবং তাঁর অনুগামীরা। সোমবার একটি আপৎকালীন মিটিং ডাকা হয়, নেতৃত্বে ছিলেন ই পলানিস্বামী। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাবে এআইএডিএমকে।   

সম্প্রতি তামিলনাড়ু রাজ্য বিজেপির সভাপতি আন্নামালাই- দ্রাবিড়ভূমের প্রবাদপ্রতিম নেতা সিএন আন্নাদুরাইকে (CN Annadurai) নিয়ে সমালোচনা করেছিলেন, অন্য নেতাদের সমালোচনাও করেছিলেন, যা ভাল চোখে দেখেনি এআইডিএমকে নেতৃত্ব।     

সম্প্রতি বিজেপির সঙ্গ ছাড়া নিয়ে মুখ খুলেছিলেন এআইডিএমকে নেতা জয়কুমার। বিজেপির রাজ্য সভাপতির (BJP State President) বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন। এদিনও তিনি বলেন, 'তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি টানা আমাদের নেতৃত্বের অপমান করে চলেছে। এটা মানা যায় না। আমরা এনডিএ ছেড়েছি, এটা দলের সমষ্টিগত সিদ্ধান্ত। আর কোনও উপায় না দেখেই এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আমাদের দলে কোনও প্রভাব পড়বে না।'

আরও পড়ুন: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে রাঘব-পরিণীতি, জেটি থেকেই নামতেই ক্যামেরাবন্দি নবদম্পতি

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget