এক্সপ্লোর

Parineeti-Raghav Wedding: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে রাঘব-পরিণীতি, জেটি থেকেই নামতেই ক্যামেরাবন্দি নবদম্পতি

Raghav-Parineeti: রবিবার বিয়ের পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন তাঁরা ছবি পোস্ট করবেন। আইভরি রঙের পোশাকে অনন্য তাঁদের সাজের ঝলক মিলল সোমবার সকালে।

নয়াদিল্লি: নবদম্পতি পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha) বিয়ের পর প্রথমবার এলেন জনসমক্ষে। রবিবার সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। সোমবার তাঁদের দেখা গেল একসঙ্গে উদয়পুরে (Udaipur) জেটি থেকে নামতে। 

বিয়ের পর প্রথম জনসমক্ষে রাঘব-পরিণীতি

২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় ঢঙে চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার। পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। 

এদিন জেটি থেকে নামতেই ক্যামেরাবন্দি হলেন নবদম্পতি। রাঘব চাড্ডাকে দেখা গেল সাদা শার্ট ও কালো ট্রাউজার পরে। অন্যদিকে পরিণীতি নজর কাড়লেন গোলাপী টপ, স্টোল ও সেই সঙ্গে নীল জিন্সে। সেই সঙ্গে অভিনেত্রীর হাতে রং মিলিয়ে একগোছা চুড়িও দেখা গেল। দুই তারকার মুখে ছিল চওড়া হাসি। 

রবিবার বিয়ের পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন তাঁরা ছবি পোস্ট করবেন। আইভরি রঙের পোশাকে অনন্য তাঁদের সাজের ঝলক মিলল সোমবার সকালে। একটি ছবিতে পরিণীতির মাথার ভেইলের ছবি দেখা গেল। সেখানে সূচিকর্মে লেখা 'রাঘব'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

বিয়ের আসরে পরিণীতি চোপড়া পরেছিলেন মণীশ মলহোত্রর (Manish Malhotra) ডিজাইন করা হাতের কাজের সোনালী টোন-অন-টোন জ্যামিতির আকৃতি করা লেহঙ্গা। এই পোশাক তৈরি করতে আড়াই হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানা গেছে। মণীশ মলহোত্রর গয়নার কালেকশন থেকেই তিনি এমারেল্ড ও আনকাট জুয়েলারি পরেছিলেন। অন্যদিকে রাঘব চাড্ডা পরেছিলেন সাদা শেরওয়ানি। 

পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ২৪ সেপ্টেম্বর লীলা প্যালেসে রাজকীয় ঢঙে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাঘব ও পরিণীতির। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ জয়মালা ও সাত পাক সম্পন্ন হয়। 

আরও পড়ুন: Parineeti Chopra Raghav Chadha Wedding Pics : বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর, পরিণীতি লম্বা ভেইলে সূচিকর্মে রাঘব-নাম

বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক ভিভিআইপি নাম, যেমন সানিয়া মির্জা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হরভজন সিং। 'বিদায়ি'র সময়ে শাহরুখ-কাজলের 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' গানটি বাজানো হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget