এক্সপ্লোর

Lok Sabha Security Breach: মোদির জীবনী লিখেছিলেন, তাঁর দেওয়া পাস নিয়েই লোকসভায় তাণ্ডব, কাঠগড়ায় এই বিজেপি সাংসদ

BJP MP Pratap Simha: লোকসভার ভিতরে তাণ্ডব চালানো দুই যুবক, সাগর শর্মা, ডি মনোরঞ্জন এবং বাইরে থেকে নীলম নামের এক তরুণী এবং অমল সিনহা নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

নয়াদিল্লি: অধিবেশন চলাকালীন হুলস্থুলকাণ্ড লোকসভায়। স্মোক ক্যানিস্টার্স হাতে গ্যালারি থেকে লাফিয়ে পড়লেন দুই যুবক। হলুদ গ্যাস ছড়াতে ছড়াতে, স্লোগানও তুললেন তাঁরা। একই সময় সংসদের বাইরে স্লোগান তুললেন তাঁদের দুই সঙ্গী। তাঁরাও ছড়িয়ে দিলেন হলুদ গ্যাস। বুধবার দুপুরে শীতকালীন অধিবেশন চলাকালীন নতুন সংসদভবনে এই তাণ্ডবের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যেমন, তেমনই কী করে ওই যুবকরা ভিতরে ঢুকলেন, প্রশ্ন উঠছে তা নিয়েও। আর তাতেই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা। (Lok Sabha Security Breach)

লোকসভার ভিতরে তাণ্ডব চালানো দুই যুবক, সাগর শর্মা, ডি মনোরঞ্জন এবং বাইরে থেকে নীলম নামের এক তরুণী এবং অমল সিনহা নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সাগরের কাছ থেকে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার দফতর থেকে ইস্যু করা পাস পাওয়া গিয়েছে, যা দেখিয়ে লোকসভার দর্শকাসনে ঢোকার অনুমোদন মেলে। তাতেই বিজেপি সাংসদ প্রতাপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাণ্ডবকারী মনোরঞ্জন প্রতাপের এলাকা, মহীশূরেরই বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে পাস করা ইঞ্জিনিয়াক। তাঁর বাবাও মহিশূরের বিজয়নগরে থাকেন। (BJP MP Pratap Simha)

এ নিয়ে কংগ্রেস সাংসদ শশী তারুর বলেন, "কথা হল, একজন শাসকদলের ক্ষমতাসীন একজন সাংসদ এঁদের স্পনসর করেছেন...সংসদে স্মোক পিস্তল নিয়ে প্রবেশ করেন ওঁরা, এতেই বোঝা যায় নিরাপত্তায় কতটা গলদ রয়েছে। শুধু স্মোক পিস্তল চালানইনি ওঁরা, স্লোগানও তুলেছেন। নতুন সংসদভবনে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কিনা, প্রশ্ন ওঠা আবশ্যক।"

আরও পড়ুন: ‘খেটে খাওয়া সাধারণ নাগরিক আমরা...’, কেন লোকসভায় তাণ্ডব, জানালেন গ্রেফতার হওয়া তরুণী

২২ বছর আগেরপ সংসদভবন হামলার পূর্তির দিনেই এই ঘটনায় সরব হয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা। বিজেপি সাংসদ প্রতাপের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না কেন, প্রশ্ন তুলছেন তাঁরা।  কিন্তু যাঁকে ঘিরে বিতর্ক সেই প্রতাপ কে? ২০১৪ সালে ৪৩.৪৬ শতাংশ ভোটে মহীশূরের সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে ফের বিজয়ী হন, সে বার প্রাপ্ত ভোটের হার ছিল ৫২.২৭ শতাংশ। রাজনীতিতে আসার আগে সাংবাদিকতা করতেন। ২০০৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীও লেখেন। কৃষক পরিবারের সন্তান প্রতাপ একাধিক বার জানিয়েছেন, মোদিই তাঁর অনুপ্রেরণা।

তাঁর দফতর থেকে প্রাপ্ত পাস নিয়েও বুধবার সংসদভবনে প্রবেশ করেন তাণ্ডবকারীরা। এ প্রসঙ্গে সুর চড়িয়েছে তৃণমূলও। দলের নেত্রী শশী পাঁজা প্রশ্ন তুলেছেন, লগইন আইডি-পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়ার জন্য সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে। তাহলে সংসদে তাণ্ডবকারীদের পাঠানোর দায়ে কেন প্রতাপকে বহিষ্কার করা হবে না, প্রশ্ন শশীর।

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget