এক্সপ্লোর

কেন্দ্রের কৃষি আইন বিরোধী প্রস্তাব গৃহীত কেরল বিধানসভায়, সমর্থন একমাত্র বিজেপি বিধায়কের!  

অটল বিহারী বাজপেয়ির মন্ত্রিসভায় রেল প্রতিমন্ত্রী ছিলেন রাজাগোপাল। তাঁর এই সমর্থনের পর প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি। বিজেপি সভাপতি কে সুরেন্দার বলেন, আমরা দেখব, উনি বিধানসভায় কী বলেছিলেন।

তিরুবনন্তপুরম: কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হল কেরল বিধানসভায়। আর এই প্রস্তাবে সমর্থন জানালেন কেরলের বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার এই পাশ হয়। আর সেখানেই সমর্থন জানান দলের একমাত্র বিধায়ক ওলানচেরি রাজাগোপাল।

এদিন রাজ্য বিধানসভার স্পিকার পি শ্রীরামকৃষ্ণান জানান, বিশেষ অধিবেশনে মৌখিক ভোটে এই প্রস্তাব পাশ হয়েছে। সেই সময় অন্য বিরোধী বিধায়করা ওয়াক আউট করলেও, রাজাগোপাল করেননি। পরে প্রস্তাবে সম্মতি জানান তিনি। স্পষ্টতই, বামশাসিত রাজ্যে বিজেপি বিধায়কের এই সমর্থন অস্বস্তি বাড়াল গেরুয়া শিবিরে।

অটল বিহারী বাজপেয়ির মন্ত্রিসভায় রেল প্রতিমন্ত্রী ছিলেন রাজাগোপাল।  তাঁর এই সমর্থনের পর প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি। বিজেপি সভাপতি কে সুরেন্দার বলেন, আমরা দেখব, উনি বিধানসভায় কী বলেছিলেন। তিনি আরও বলেন, রাজাগোপালের মতো একজন বর্ষীয়ান নেতার দলের বিপরীত দৃষ্টিভঙ্গি আছে বলে মনে হয় না।

চলতি বছর সেপ্টেম্বরে পাশ হয় ৩ কৃষি আইন। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বারবার দাবি করেছে, এই আইনের জেরে লাভবান হবে কৃষকরা। কিন্তু গেরুয়া শিবিরের এই দাবি মানতে নারাজ কৃষকরা। এর আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যে তিনটি কৃষি আইন এনেছে, তার বিরুদ্ধে তাঁরা বিধানসভায় প্রস্তাব পাশ করাবেন। সেইমতো কেরল বিধানসভার বিশেষ অধিবেশেন কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছে। ৩ কৃষি আইন পাশ হওয়ার পর অক্টোবর মাসে প্রথম এর বিরুদ্ধে প্রস্তাব আনে পঞ্জাব সরকার।

উল্লেখ্য, ইতিমধ্যেই ৬ দফায় বৈঠক হয় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে কৃষকদের। বুধবার কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠকে নমনীয়তার ছবি ধরা পড়েছে। আন্দোলনের চাপে বুধবার কৃষকদের দুটি দাবি মেনে নিয়েছে সরকার। দিল্লির দূষণ কমাতে রাজধানী ও সংলগ্ন রাজ্যে ধানিজমির গোড়া পোড়ানোর দায়ে ৫ বছর পর্যন্ত জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা করে অধ্যাদেশ জারি হয়েছিল। কৃষকদের তার মধ্যে রাখা হবে না বলে জানিয়েছে সরকার। কৃষকদের দাবি ছিল, আগে সেচের জন্য যে-ভাবে বিদ্যুতে ভর্তুকি মিলত, সেই ভাবেই ভর্তুকি বজায় রাখতে হবে। বিদ্যুৎ আইনে প্রস্তাবিত সংশোধনী বিলে তা বদল করা যাবে না। বৈঠকে সেই দাবিও মেনে নিয়েছে সরকার। ৪ জানুয়ারি সপ্তম দফায় বৈঠকে বসবে দুপক্ষ।

সেরা শিরোনাম

Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
News Live: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget