এক্সপ্লোর

অযোধ্যা ভারতে নয়, নেপালে, রামও ভারতীয় নন, নেপালি- দাবি নেপালের প্রধানমন্ত্রীর

ওলি আরও বলেছেন, বাল্মিকীর আশ্রমও আসলে নেপালে, যেখানে রাজা দশরথ পুত্র চেয়ে যজ্ঞ করেন, তা রিডি এলাকায় পড়েছে, সেটাও নেপালে। আর দশরথ যখন নেপালের রাজা, তখন তাঁর ছেলে যে নেপালি ছিলেন তাতে আর আশ্চর্য কী!

কাঠমান্ডু: নতুন করে বিতর্ক ডাকলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি দাবি করেছেন, শ্রীরামচন্দ্র ভারতীয় নন, তিনি নেপালি ছিলেন। তাঁর জন্মভূমি অযোধ্যা আসলে নেপালে রয়েছে, ভারতে নয়। নেপালি কবি ভানুভক্তের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ওলির বাসভবনে একটি অনুষ্ঠান চলছিল। ভানুভক্ত বাল্মিকী রামায়ণ নেপালিতে অনুবাদ করেন। নেপালি সংবাদ মাধ্যম জানাচ্ছে, সেখানেই ওলি দাবি করেছেন, নেপালের সাংস্কৃতিক দখলদারি ঘটেছে, তার ইতিহাস বিকৃত করা হয়েছে। অযোধ্যা মোটেই উত্তর প্রদেশে সরযূ নদীর ধারে নয়, সেটা দক্ষিণ নেপালে, থোড়ি এলাকায়, বাল্মিকী আশ্রমের কাছে। উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত রয়েছে, ভারতীয়দের তাই ভূগোলে কিঞ্চিৎ গন্ডগোল হয়ে যায়। ওলি নাকি বলেছেন, ভারতীয়রা দাবি করেন, উত্তর প্রদেশের অযোধ্যা শ্রীরামের জন্মভূমি। কিন্তু আসল অযোধ্যা তো বীরগঞ্জের পশ্চিমে, থোড়িতে। দেবী সীতার সঙ্গে ভারতের রাজপুত্র রামচন্দ্রের বিবাহ হয় বলে আমাদের বিশ্বাস। কিন্তু তখন তো যাতায়াত আর যোগাযোগ ব্যবস্থা যাচ্ছেতাই ছিল, এত দূরে বিয়ে হত নাকি! আসল অযোধ্যা বীরগঞ্জের একটা গ্রাম ছাড়া কিচ্ছু না। ভারতে অযোধ্যা নিয়ে কত বিতর্ক। অথচ আমাদের নেপালের অযোধ্যা দেখুন, কোনও বিতর্ক নেই। ওলি বলেছেন। ওলি আরও বলেছেন, ঋষি বাল্মিকীর আশ্রমও আসলে নেপালে, যেখানে রাজা দশরথ পুত্র চেয়ে যজ্ঞ করেন, তা রিডি এলাকায় পড়েছে, সেটাও নেপালে। আর দশরথ যখন নেপালের রাজা, তখন তাঁর ছেলে যে নেপালি ছিলেন তাতে আর আশ্চর্য কী! নেপালে বহু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, জ্ঞানের উদ্ভব হয়েছে। কিন্তু পরে এই সমৃদ্ধ ঐতিহ্য আর ধরে রাখা যায়নি। তিনি বলেছেন। ওলির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি। তাদের জাতীয় মুখপাত্র বিজয় শঙ্কর শাস্ত্রী বলেছেন, ভারতের বাম দলগুলো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। ভারতের মত নেপালের কমিউনিস্টদেরও সেখানকার মানুষ প্রত্যাখ্যান করবেন। ভগবান রাম আমাদের বিশ্বাস, নেপালের প্রধানমন্ত্রীই হন বা অন্য কেউ, সেই বিশ্বাস নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

সেরা শিরোনাম

Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget